Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ উদ্ধার
  • মাগুরায় নব নির্বাচিত এমপিকে সংবর্ধনা
  • অব্যাহত হুমকি : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে শ্যামনগরে সনাতনী নারীদের মানববন্ধন
  • যশোরে কয়লা আমদানির নামে ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, বিচার দাবি
  • যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে
  • অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা
  • সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী
  • যশোরে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরি: আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যশোরে ড্যাবের স্বেচ্ছায় রক্তদান

banglarbhoreBy banglarbhoreজুলাই ৩, ২০২৫Updated:জুলাই ৩, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn
বাংলার ভোর প্রতিবেদক
জুলাই-আগস্ট মহান গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে যশোরে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি পালিত হয়েছে। আজ সন্ধ্যা ৬টায় শহরের লালদীঘিস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয় চত্বরে এই কর্মসূচির আয়োজন করে জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
এসময় তিনি বলেন, ‘দেশের প্রতিটি সংকটকালীন সময়ে বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে। রক্তদান কর্মসূচির মাধ্যমে দলটি মানবিক ও সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়ে যাচ্ছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়। এই দিনগুলোকে স্মরণ করে আমরা রক্তদানের মতো মহৎ কাজে অংশ নিয়েছি, যা মানবতার সেবায় নিবেদিত।
তিনি বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে মানুষ ফ্যাসিবাদের শেকল ছিঁড়ে মুক্ত হলেও এখনও পতিত ফ্যাসিস্টদের দোসররা নৈরাজ্যের ষড়যন্ত্রে লিপ্ত। তিনি শহীদদের আত্মত্যাগকে সম্মান জানাতে এবং গণতন্ত্র ও নিরাপত্তা রক্ষায় সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।
পরে কর্মসূচীতে বিভিন্ন বয়স ও পেশার মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। এছাড়া ব্লাড গ্রুপিংয়ের মাধ্যমে নতুন অনেকেই নিজেদের রক্তের গ্রুপ জানার সুযোগ পান। অনুষ্ঠানে ড্যাব জেলা কমিটির নেতৃবৃন্দ, জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণঅভ্যুত্থান স্মরণে জুলাই ড্যাবের যশোরে রক্তদান স্বেচ্ছায়
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ উদ্ধার

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

মাগুরায় নব নির্বাচিত এমপিকে সংবর্ধনা

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

অব্যাহত হুমকি : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে শ্যামনগরে সনাতনী নারীদের মানববন্ধন

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.