Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ
  • যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম সেপ্টেম্বর ৯, ২০২৪

জে.সি.বি বিজ্ঞান ক্লাবের আয়োজনে টেলিস্কোপ পরিচিতি ক্যাম্প অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsসেপ্টেম্বর ৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় সাধারণ শিক্ষার্থীদের মহাকাশ গবেষণায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে টেলিস্কোপ পরিচিতি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে সদর উপজেলার রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমিতে আচার্য জগদীশ চন্দ্র বসু (জে.সি.বি) বিজ্ঞান ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে এই টেলিস্কোপ পরিচিতি ক্যাম্প অনুষ্ঠিত হয়।
রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমীর সহকারী প্রধান শিক্ষক মারুফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন। এই ক্যাম্পে প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী প্রবল আগ্রহ ও উদ্দীপনা সহকারে টেলিস্কোপের মাধ্যমে দূরের বস্তু অবলোকন করেন।
জে.সি.বি ক্লাবের সভাপতি সাজিন আহম্মেদ জয় বলেন, কোমলমতি শিক্ষার্থীদের হাতেই আগামীর বাংলাদেশ। আর যশোর জেলার শিক্ষার্থীদের আগামীর বাংলাদেশে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে মহাকাশ গবেষণা। সেই লক্ষ্যে প্রতি সপ্তাহে একটি শিক্ষা প্রতিষ্ঠানে টেলিস্কোপ পরিচিতি ক্যাম্প আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে জে.সি.বি বিজ্ঞান ক্লাব।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ ক্লাবের সহ-সভাপতি এম. রোকনউজ্জামান, তাহমিদ মৃধা, সাংগঠনিক সম্পাদক ফারিয়া খান ঝিলিক, নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল রোহান ও বিজ্ঞানপ্রেমী ভলেন্টিয়ারগণ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ

যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত

চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.