Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মায়ের কবরের পাশে চিরনিদ্রায় স্ত্রী ও দুই মেয়েসহ ছেলে
  • যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধে যুবক নিহত
  • বাংলার ভোর উপদেষ্টা হারুন-অর-রশিদের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা
  • আলোচিত সাবেক ওসি বিপ্লব নাথ গ্রেপ্তার
  • যশোরে ছাত্রদলের কর্মী সভা
  • প্রভাতী ট্রেনের অভাবে পদ্মা রেলসেতুর সুবিধা বঞ্চিত যশোর অঞ্চলের মানুষ
  • ঘুস না পেয়ে থানায় ডেকে মারধর, এএসআইয়ের বিরুদ্ধে অভিযোগ 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, October 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জ্ঞানসম্পন্ন জাতি বির্নিমাণে ছাপানো বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে

যশোরে ২৬টি পাঠাগারে সাড়ে পাঁচ হাজার বই বিতরণ
banglarbhoreBy banglarbhoreOctober 18, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
অনলাইনের যুগের ছাপানো বই পড়ায় আগ্রহ সৃষ্টি করতে যশোরের ২৬টি পাঠাগারে সাড়ে পাঁচ হাজারের বেশি বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এসব পাঠাগারের প্রতিনিধিদের হাতে বই তুলে দেয়া হয়।

চলতি বছর সারা দেশের সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার ও বৃদ্ধাশ্রমে মোট এক লাখ ২০ হাজার বই বিতরণের উদ্যোগ নিয়েছে বিকাশ। তাদের এ উদ্যোগে সহযোগী হিসেবে কাজ করছে প্রথম আলো ট্রাস্ট।

বই বিতরণ অনুষ্ঠানে যশোরের ২৬টি পাঠাগারের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বন্ধুসভার উপদেষ্ঠা, সাংস্কৃতিক কর্মীসহ শহরের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জ্ঞানসম্পন্ন জাতি বির্নিমাণে ছাপানো বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বই বিতরণ, বই মেলা, গণিত উৎসবের মত কর্মকান্ডের মাধ্যমে প্রথম আলো সেই দায়িত্ব পালন করে যাচ্ছে।

প্রথম আলো শুধু একটি পত্রিকা নয়; এটি একটি সামাজিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের উন্নয়নে বহুমাত্রিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিকাশের মাধ্যমে প্রথম আলোর এই বই বিতরণ কর্মসূচি অন্যতম একটি ভালো কাজ।

নতুন প্রজন্মকে জ্ঞানসম্পন্ন জাতিতে পরিণত করতে হলে ছাপানো বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে বলে বক্তারা জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম। শুভেচ্ছা কথা বলেন, যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোফাজ্জেল হোসেন, যশোর সরকারি মাইকেল মধূসূদন (এমএম) কলেজের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক ও সপ্তাহে একটি বই পড়ি সংগঠনের প্রতিষ্ঠাতা শাহজাহান কবীর, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দেবনাথ, রুপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক শহিদুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সভাপতি দীপংকর দাস রতন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভার সভাপতি মুরাদ হোসেন।

যেসব প্রতিষ্ঠান বই পেয়েছে তার মধ্যে রয়েছে- যশোর সদর উপজেলার শিশুর ভুবন আধুনিক বিদ্যালয়, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যশোর জেলা সংসদ, বিবর্তন যশোর পাঠাগার, প্রথম আলো বন্ধুসভার অশোক সেন স্মৃতি পাঠাগার, সরকারি পাঁচবাড়িয়া বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিয়াডাঙ্গা পাঠাগার, তির্যক যশোর, ডা. আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, এমএসটিপি বালিকা উচ্চ বিদ্যালয়, যশোর বালিকা বিদ্যালয়, রায়মানিক একে বিশ্বাস ড্রিম স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়া সমাজ কল্যাণ সংস্থা, সপ্তাহে একটি বই পড়ি, যশোর কেন্দ্রীয় কারাগার গ্রন্থগার, শিশু উন্নয়ন কেন্দ্র, সরকারি শিশু পরিবার, আমাদের বাড়ি পাঠাগার, বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলার শাখার আহসান মুস্তারি পাঠাগার, নব কিশালয় মাধ্যমিক বিদ্যালয়, যশোর কালেক্টরেট স্কুল, সখিনা বালিকা বিদ্যালয়, কেশবপুর উপজেলার নক্ষত্র সমাজ কল্যাণ সংস্থা, শার্শা উপজেলার আলোকিত নিশ্চিন্তপুর ও নিশ্চিন্তপুর পাঠাগার, ঝিনাইদহের কোটচাদপুর উপজেলার অবিসংবাদী সাহিত্য সংঘ ও পারলার্ট পাবলিক লাইব্রেরি।

এসব প্রতিষ্ঠানের পাঠাগারে শিশুতোষ ও বড়দের মিলিয়ে মোট ৫ হাজার ৫২৬টি বই বিতরণ করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মায়ের কবরের পাশে চিরনিদ্রায় স্ত্রী ও দুই মেয়েসহ ছেলে

    October 29, 2026

    যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    October 29, 2026

    ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধে যুবক নিহত

    October 29, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.