নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
যশোরের রিকরগাছা উপজেলায় উপজেলা নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে একজন এবং ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিসার শনিবার দুপুরে এ তথ্য দিয়েছেন। আজ রোববার (২১ এপ্রিল) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।
উপজেলা নির্বাচন অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ শনিবার দুপুরে জানান, অন লাইনের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান মনিরুল ইসলাম চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান পদে সৈয়দ ইমরানুর রশিদ এবং কামরুজ্জামান মিন্টু মনোনয়নপত্র দাখিল করেছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমেনা খাতুন, আছিয়া বেগম এবং জেসমিন সুলতানা মনোনয়নপত্র দাখিল করেছেন।
আগামীকাল আরো ২ জন মনোনয়নপত্র দাখিল করবেন বলে জানা গেছে। তারা হলেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী।
ঝিকরগাছায় ষষ্ঠ উপজেলা পরিষদ দ্বিতীয় ধাপের সাধারণ নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হবে।
##
শিরোনাম:
- শরণখোলা হাসপাতালে শয্যাসংকট ও স্যালাইন ঘাটতিতে চরম দুর্ভোগ
- অভয়নগর থেকে চুরি হওয়া সার ভর্তি ট্রাকসহ চালক আটক
- যশোরে নাশকতা মামলায় আরও ২২ জন গ্রেফতার
- মাগুরায় সার ডিলারদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
- নড়াইলে শিশু ধর্ষকের যাবজ্জীবন
- অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা, মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৮
- বক্তব্য এডিট করে অপপ্রচারের প্রতিবাদ সাইফুর রহমান শিপলুর
- নিখোঁজের ৫ দিন পর নবগঙ্গা নদীতে ভেসে উঠল বৃদ্ধার মরদেহ