Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর আদ্-দীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে স্বজনদের বিক্ষোভ
  • বাজেট নিয়ে যা বললেন যশোরের রাজনীতিকরা
  • নতুন বাজেট : যেসব পণ্যের দাম বাড়বে ও কমবে
  • অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজ হারিয়ে বাংলাদেশের ইতিহাস
  • যশোরে বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল
  • যশোর শিক্ষা বোর্ডে যোগ দিলেন নতুন চেয়ারম্যান
  • যশোরে প্রবাসীর হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রায় ৭ লাখ টাকা প্রতারণা, আটক ২
  • অভয়নগরে ড্রেজিং কাজের সময় ক্রেনের আঘাতে শ্রমিক নিহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ১২, ২০২৫

ঝিকরগাছায় ফুল চাষের জনক শের আলীর জীবনাবসান

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ১২, ২০২৫
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ঝিকরগাছা সংবাদদাতা
বাংলাদেশের ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালি, পানিসারা এলাকার পানিসারা গ্রামের শের আলী সরদার (৭৫)। যার হাত ধরে বাংলাদেশে ফুল চাষের বিপ্লব শুরু হয়েছিল। ১৯৫০ সালে জন্ম নেওয়া শের আলী সরদার পানিসারা ইউনিয়নের কুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। তারপর পিতার পেশা চাষাবাদের কাজ শুরু করেন। ফুল চাষের জন্য তিনি পৃথিবীর ১৭ টা দেশ ভ্রমণ করে নিজেকে সমৃদ্ধ করেছেন। সেই অভিজ্ঞতা দেশে কাজে লাগিয়ে গদখালির ফুল সেক্টরকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন।

দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শের আলী সরদার বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। বুধবার আনুমানিক ভোর ৫টা ৪৫ মিনিটে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৪ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। মরহুম শের আলী সরদারের প্রথম নামাজ যোহরের পর পানিসারায় তার নিজ বাড়িতে এবং দ্বিতীয় জানাজা আসরের পর পানিসারা ফুল মোড়ে অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আশির দশকে নিজ কৌতুহল নিবৃত্ত করতে শের আলী সরদার ফুল এবং ফুল চাষ সম্পর্কে জানতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে বিজ নিয়ে এসে পানিসারা গ্রামে এক বিঘা জমিতে রজনীগন্ধার চাষ শুরু করেছিলেন।

চাষের জনক জীবনাবসান ঝিকরগাছায় ফুল শের আলীর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর আদ্-দীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে স্বজনদের বিক্ষোভ

বাজেট নিয়ে যা বললেন যশোরের রাজনীতিকরা

নতুন বাজেট : যেসব পণ্যের দাম বাড়বে ও কমবে

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.