Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশন মালিক সমিতির নির্বাচন
  • বাঁচতে শেখার উদ্যোগে প্রতিবন্ধীদের নিয়ে সচেতনতা সভা
  • কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের মতবিনিময়
  • কালিগঞ্জে ছাত্রীকে নিয়ে উধাও মাদ্রাসা শিক্ষক
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে সহায়তার চেক বিতরণ
  • আনসার সদস্য সুমনের বিরুদ্ধে ফের মাদক কারবারের অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় ( ভিডিও সহ )
  • এই মুহূর্তে ব্রাজিলের ম্যাচ আয়োজনে অর্থ ব্যয় করার সুযোগ নেই : আমিনুল
  • যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছায় ভ্যানচালক হত্যা মামলা : গ্রেফতার ৩

banglarbhoreBy banglarbhoreOctober 23, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছায় ভ্যানচালক মাসুদ রানা (২১) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
আটকরা হলেন, সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার ভৈরব গ্রামের আলী হাসান (২৫), যুগিপুকুরিয়া গ্রামের কামরুজ্জামান ওরফে কামরুল (৩৬) এবং শরিফুল ইসলাম (৩৮)। এছাড়া পলাশীর যাদবপুর গ্রামের মামুন হোসেন (২৪) এখনও পলাতক রয়েছেন।

আটক আসামিদের বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী।
পুলিশ জানায়, শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের খালপাড় গ্রামের ভ্যানচালক মাসুদ রানা গত ৬ অক্টোবর দুপুরে নিজের ভ্যানসহ নিখোঁজ হন। পরদিন তার বাবা শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পরে ১০ অক্টোবর বিকেলে ঝিকরগাছা উপজেলার বায়সা ও আশিংড়ী গ্রামের মধ্যবর্তী এলাকায় আফিল মুরগি ফার্ম সংলগ্ন রবিউল ইসলামের নির্মাণাধীন বাড়ির একটি কক্ষের জানালায় ঝুলন্ত অবস্থায় মাসুদের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ওই দিনই অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় একটি হত্যা মামলা (নম্বর-১০, তারিখ-১১/১০/২০২৫) হয়।

তদন্তে আটক উলাশী হানেফের মাছের ঘেরের পাহারাদার আলী হাসান ও পলাতক মামুন হোসেন ওই দিন দুপুরে মাসুদ রানাকে ভাড়া করে নাভারণ সাতক্ষীরা মোড় ও পুরাতন বাজারে নিয়ে যায়। সেখানে তারা মদ, কোমল পানীয় ও কিছু খাবার কেনেন। পরে পুরাতন বাজার ঘুরে তারা বায়সা বাজার হয়ে আফিল ফার্মের পাশের ওই নির্মাণাধীন বাড়িতে যায়। সেখানে ভ্যানের দড়ি ব্যবহার করে মাসুদ রানাকে শ্বাসরোধে হত্যা করে জানালার সঙ্গে ঝুলিয়ে রাখে। পরবর্তীতে ভ্যানটি নিয়ে সাতক্ষীরা পাটকেলঘাটার যুগিপুকুরিয়া গ্রামের কামরুজ্জামান ও শরিফুলের কাছে বিক্রি করে।

গ্রেফতার ঝিকরগাছা ভ্যানচালক হত্যা মামলা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশন মালিক সমিতির নির্বাচন

August 25, 2026

বাঁচতে শেখার উদ্যোগে প্রতিবন্ধীদের নিয়ে সচেতনতা সভা

August 25, 2026

কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের মতবিনিময়

August 25, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.