Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে দুর্বৃত্তদের হামলায় বিএনপি অফিস ভাঙচুর
  • চৌগাছায় নিষিদ্ধ আ.লীগের দুই নেতা আটক
  • ব্ল্যাকমেইলিং সিন্ডিকেটের দুই সদস্য আটক
  • যশোর জিলা স্কুলের ‘ফিউচার সায়েন্টিস্ট’ দলের ইন্দোনেশিয়ায় গোল্ড মেডেল অর্জন
  • আগুনে দগ্ধ রুবেলের মৃত্যুর পর থানায় মামলা রেকর্ড
  • ৫৭ মিলিমিটার বৃষ্টিতেই তলিয়ে গেল যশোরের নিম্নাঞ্চল
  • ‘ভায়না’ নদী রক্ষায় মামলা হলেও থামেনি দখলদার আসামিরা
  • এখন সময় দেশকে নতুন ভাবে গড়ার : নার্গিস বেগম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছায় সরকারি রাস্তা দখলকারীদের উচ্ছেদ

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২২, ২০২৬No Comments৭ Views
Facebook Twitter WhatsApp
ঝিকরগাছায় সরকারি রাস্তা দখলকারীদের উচ্ছেদ
Share
Facebook Twitter LinkedIn

ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছা পৌরসভায় অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখলকারীদের উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। এতে স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের মাঝে।

বুধবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত ঝিকরগাছা পৌর সদরের বাজার এলাকা এবং যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহজামাল আলম ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা এ সময় উপস্থিত ছিলেন।

যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা পৌরসভার অভ্যন্তরে রাস্তার দুই ধারে দীর্ঘদিনের গড়ে ওঠা ফার্নিচার দোকান, ফলের দোকান, হোটেল, চা, পান, বিড়ি সিগারেটের দোকানসহ হরেক রকমের টং ঘর উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পৌরসভার কর্মচারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২৭ এপ্রিল প্রধানমন্ত্রীর আগমনকে উপলক্ষ করে ঝিকরগাছা উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রতিক্ষিত উচ্ছেদ অভিযান অবশেষে সফল হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন।

পৌর নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা বলেন, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পৌরসভার পক্ষ থেকে এবং পৌর প্রশাসকের নেতৃত্বে সঠিক নির্দেশনায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে দুর্বৃত্তদের হামলায় বিএনপি অফিস ভাঙচুর

জুন ৬, ২০২৬

চৌগাছায় নিষিদ্ধ আ.লীগের দুই নেতা আটক

জুন ৬, ২০২৬

ব্ল্যাকমেইলিং সিন্ডিকেটের দুই সদস্য আটক

জুন ৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.