Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহান শহীদ দিবস উপলক্ষে যশোরে বিস্তারিত কর্মসূচি ঘোষণা
  • বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত
  • খুমেবির এমবিবিএস ২য় পেশাগত পরীক্ষায় প্রথম সকিনা উইমেন্স মেডিকেল
  • ভোটের ফল নিয়ে যশোরে রাজনৈতিক মহলে যত আলোচনা
  • সাতক্ষীরা-১ আসনে পুনরায় ভোটগ্রহণের দাবি
  • খাজুরায় ৫ কৃষক পুরস্কৃত
  • জীবননগরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মাগুরায় সংবাদ সম্মেলনে নির্বাচনী অবস্থান তুলে ধরল বাসদ ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছা মাছ চাষীদের মাঝে উপকরণ বিতরণ করলেন এমপি তুহিন

banglarbhoreBy banglarbhoreমে ৪, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা:
শনিবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলায় মৎস্য অধিদপ্তরের অর্থায়নে মৎস্য চাষীদের মাঝে মাছের খাবার এবং ভ্যান বিতরণ করেন যশোর -২ আসনের সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিন। শনিবার সকালে ঝিকরগাছা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পালের সভাপতিত্বে ২০ জন মাছ চাষিদের মৎস্য খাবার এবং ১০ জন বাঁওড়ের সুফল ভোগীদের মাঝে ভ্যান বিতরণ করা হয়েছে।

ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট (মৎস্য অধিদপ্তর অংশ) এর অর্থায়নে ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের ২০ জন মাছ চাষির মাঝে ২০টি জলবায়ু সহিষ্ণু মাছ চাষ প্রদর্শনী প্যাকেজের আওতায় প্রদর্শনী খামারের উপকরণ বিতরণ করা হয়। শিমুলিয়া ইউনিয়নের বাওড়ের অভয়াশ্রমের ১০ জন সুফলভোগীর মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে থ্রী হুইলার ভ্যান বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) সংসদ সদস্য ডা: মো. তৌহিদুজ্জামান তুহিন বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এসএম শাহজাহান সিরাজ, সহকারী কমিশনার (ভূমি) এ এম মামুনুর রশিদ, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাহমুদুল হাসান, সহকারী মৎস্য অফিসার নান্নু রেজা, জেলা যুবলীগ নেতা আজহার আলী, কাশীপুর হাই স্কুলের সভাপতি সাজ্জাদ নূর বিন্তু প্রমুখ উপস্থিত ছিলেন।

ঝিকরগাছা মাছ চাষীদের মাঝে উপকরণ বিতরণ করলেন এমপি তুহিন
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মহান শহীদ দিবস উপলক্ষে যশোরে বিস্তারিত কর্মসূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

খুমেবির এমবিবিএস ২য় পেশাগত পরীক্ষায় প্রথম সকিনা উইমেন্স মেডিকেল

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.