Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সুন্দরবনে ডাকাতদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, অভিযান অব্যাহত
  • যশোরের চৌগাছায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত কিশোর
  • মাগুরায় ইউটোপিয়া ক্যাডেট একাডেমির উদ্যোগে কৃতি সংবর্ধনা
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ৭, ২০২৪

ঝিনাইদহ-যশোর মহাসড়ক উঁচু ঢিবি কেটে সমান করার চেষ্টা

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ৭, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ঝিনাইদহ সংবাদদাতা

ঝিনাইদহ-যশোর মহাসড়কের পিচ-পাথরের জমাট বাঁধা উঁচু ঢিবিগুলো এক্সকাভেটর দিয়ে কেটে সমান করার কাজ চলছে। মহাসড়কটি ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজের সঙ্গে যুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ কাজ করা হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ব্যবস্থাপক বিমান বিশ্বাস বলেন, এ কাজ তাদের চলমান ছিল। তবে মঙ্গলবার আরও কিছু কাজ করা হয়েছে। তিনি আশা করছেন, দুই থেকে তিন দিনের মধ্যে অনেকটা কাজ শেষ হবে। আর আগামী এক মাসের মধ্যে স্থায়ীভাবে সমাধান করতে পারবেন।

ঢাকা-খুলনা মহাসড়কের ঝিনাইদহ অংশের প্রায় ১৫ কিলোমিটারের বিভিন্ন স্থানে পিচ-পাথর জমাট বেঁধে উঁচু ঢিবি তৈরি হয়েছে। এ কারণে যান চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। স্থানগুলোর মধ্যে সবচেয়ে বেশি খারাপ অবস্থা হয়েছিল ওই সড়কের চুটলিয়া, তেঁতুলতলা, বিষয়খালী, গড়িয়ালা, কয়ারগাছি, খয়েরতলাসহ কয়েকটি স্থান। এই উঁচু ঢিবি দিয়ে গাড়িগুলো চলছিল হেলেদুলে। ছোট গাড়িগুলোর চলার উপায় ছিল না। দুই বছর পূর্বে সড়ক সংস্কার করার ছয় মাস যেতে না যেতেই এ অবস্থা শুরু হয়, যা সড়ক বিভাগের পক্ষ থেকে মেরামত করা হলেও দু-চার দিন যেতে না যেতেই আবার পূর্বের অবস্থা দেখা দেয়। গত দুই সপ্তাহ সড়কের অবস্থা খুবই খারাপ হয়ে যান চলাচলে মারাত্মক ঝুঁকি দেখা দেয়।

ঝিনাইদহ-যশোর মহাসড়ক উঁচু ঢিবি কেটে সমান করার চেষ্টা
বিষয়টি নিয়ে গণমাধ্যমে সচিত্র সংবাদ প্রকাশিত হলে মঙ্গলবার দিনভর উঁচু ঢিবিগুলো কেটে সমান করতে দেখা যায়। সকালে কালীগঞ্জে খয়েরতলা, দুপুরে কয়ারগাছি ও বিষয়খালীতে ছয় লেন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ করে। এক্সকাভেটর দিয়ে সড়কের উঁচু ঢিবিগুলো কেটে সমান করে যান চলাচলের নির্বিঘ্ন করা হচ্ছে। তবে এখনো তেঁতুলতলা, চুটলিয়াসহ বেশ কয়েকটি এলাকায় আগের অবস্থাই রয়ে গেছে। এগুলো দু-তিন দিনের মধ্যে কেটে সমান করা হবে বলে জানানো হয়েছে।

ওই সড়কে চলাচলকারী একটি ট্রাকের চালক মিজানুর রহমান বলেন, ‘খবরের কাগজে সংবাদ ওঠায় তারা এখন দৌঁড়াদৌঁড়ি করছে। এত দিন এটা দেখার কেউ কি ছিল না? যাদের এটা দেখার দায়িত্ব, তারা এত দিন কোথায় ছিলেন?’
এ বিষয়ে ঝিনাইদহ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার পারভেজ বলেন, ‘উইকেয়ার সেকশন (ফেজ-১)-এর ছয় লেন প্রকল্পের কাজ শুরু হয়েছে। ফলে বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠান দেখছে। তারাই সড়কটি আপাতত চলাচলের উপযোগী করার কাজ করছে।’

ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের প্রজেক্ট ব্যবস্থাপক বিমান বিশ্বাস বলেন, তারা মাঝেমধ্যেই সংস্কার কাজ করে যাচ্ছেন। মঙ্গলবারও কালীগঞ্জের খয়েরতলা, সদর উপজেলার কয়ারগাছি ও বিষয়খালীতে কাজ করেছেন। বাকি স্থানগুলো দু-তিন দিনের মধ্যে ভালো করতে পারবেন বলে তিনি জানান। তিনি বলেন, বিশেষজ্ঞরা পরীক্ষা করছেন। তিনি আশা করছেন, আগামী এক মাসের মধ্যে সড়কের উঁচু-নিচু সমান করতে পারবেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সুন্দরবনে ডাকাতদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, অভিযান অব্যাহত

যশোরের চৌগাছায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত কিশোর

মাগুরায় ইউটোপিয়া ক্যাডেট একাডেমির উদ্যোগে কৃতি সংবর্ধনা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.