Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে টানা বৃষ্টিতে জলমগ্ন শহরবাসী পুরাতন আশ্বাস পৌরসভার
  • তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ এমপি ইজ্জত উল্লাহর
  • যশোরে আদম ব্যবসায়ীর হামলায় আহত এক
  • বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বয় ও তদারকির দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত
  • টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরের শেডে পানি : কোটি কোটি টাকার মালামাল নষ্ট
  • চুড়ামনকাটিতে ডিএনএ ডাক্তারখানা উদ্বোধন
  • পানিবন্দি মানুষের মাঝে খাদ্য নিয়ে বিএনপি
  • যশোরে নজরুল স্মরণে বর্ষাবরণ অনুষ্ঠান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১০, ২০২৬

টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরের শেডে পানি : কোটি কোটি টাকার মালামাল নষ্ট

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১০, ২০২৬
Facebook Twitter WhatsApp
টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরের শেডে পানি : কোটি কোটি টাকার মালামাল নষ্ট
Share
Facebook Twitter LinkedIn

বেনাপোল সংবাদদাতা :
টানা বৃষ্টিতে তলিয়েছে স্থলবন্দর বেনাপোল। ক্ষতিগ্রস্ত হচ্ছে আমদানি রফতানিকৃত কোটি কোটি টাকার পণ্য। বন্দরেরর বিভিন্ন শেডে হাটু পানিতে ভাসছে মালামাল। সরু ড্রেনসহ পানি নিস্কাশনে বিভিন্ন প্রতিবন্ধকতা থাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার।

দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোলে বন্দর শেড ইয়াড সহ বিভিন্ন স্থাপনা নির্মিত হলেও নাজুক ড্রেনেজ ব্যাবস্থা। ফলে সামান্য বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় আমদানিকৃত মালামাল। ক্ষতিগ্রস্ত হন আমদানি রফতানির সাথে সংশ্লিষ্টরা। পানিতে ভিজে মালামাল ক্ষতিগ্রস্ত হলেও পাননা ক্ষতিপূরণ। বন্দরের ৩ নং গেটের সামনে পাচটি শেডের ভিতর পানি ঢুকে বিভিন্ন ধরনের মালামাল পানিতে নষ্ট হচ্ছে। পানিবন্দি বন্দর পরিদর্শন করেছেন বন্দর কর্তৃপক্ষসহ আমদানি রফতানির সাথে সংশ্লিষ্টরা। ক্ষতিপূরণ চান ভুক্তভোগীরা।

আমদানিকারকের প্রতিনিধি রফিকুল ইসলাম রাকিব বলেন, একটু বৃষ্টি হলেই বন্দর পানিতে ডুবে যায়, ক্ষতিগ্রস্ত হয় আমদানি কারকের আমদানিকৃত পণ্য। ইনসুরেন্স করা থাকলেও ডেমারেজ পাননা আমদানিকারক। মালামাল এভাবে প্রতিবছর ক্ষতিগ্রস্ত হলে আমদানিকারকরা এ বন্দর থেকে মুখ ফিরিয়ে অন্য বন্দরে চলে যাবে ক্ষতিগ্রস্ত হবে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ ও বেনাপোলবাসীরা।

বেনাপোল স্থল বন্দরের উপ পরিচালক কাজী রতন জানান, বৃষ্টির পানিতে বেশ কিছু শেডের মালামার ভিজে গেছে। পাওযার পাম্প দিয়ে পানি নিস্কাশনের চেষ্টা চালাচ্ছেন তারা। তবে অবিরাম বৃষ্টি হওয়ায় কিছুটা বেগ পেতে হচ্ছে। পানি বন্ধ হলে সমস্যা সমাধান হওয়ার আশা করেন তিনি। জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানে চেষ্টা করা হচ্ছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে টানা বৃষ্টিতে জলমগ্ন শহরবাসী পুরাতন আশ্বাস পৌরসভার

তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ এমপি ইজ্জত উল্লাহর

যশোরে আদম ব্যবসায়ীর হামলায় আহত এক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.