Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে টানা বৃষ্টিতে জলমগ্ন শহরবাসী পুরাতন আশ্বাস পৌরসভার
  • তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ এমপি ইজ্জত উল্লাহর
  • যশোরে আদম ব্যবসায়ীর হামলায় আহত এক
  • বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বয় ও তদারকির দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত
  • টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরের শেডে পানি : কোটি কোটি টাকার মালামাল নষ্ট
  • চুড়ামনকাটিতে ডিএনএ ডাক্তারখানা উদ্বোধন
  • পানিবন্দি মানুষের মাঝে খাদ্য নিয়ে বিএনপি
  • যশোরে নজরুল স্মরণে বর্ষাবরণ অনুষ্ঠান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১০, ২০২৬

যশোরে আদম ব্যবসায়ীর হামলায় আহত এক

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১০, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে আদম ব্যবসায়ীর হামলায় আহত এক
প্রতিকী ছবি।
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে আক্তারুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে মারাত্মক আহত করেছে এক আদম ব্যবসায়ী ও তার সঙ্গী দুর্বৃত্তরা। আহত আক্তারুল ইসলাম সদর উপজেলার বিজয়নগর গ্রামের বাসিন্দা। আহত আক্তারুল যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে যশোর কোতয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত আক্তারুল জানান, ২০২২ সালে তার ছেলে শাকিব রেজাকে বিদেশে (মালয়েশিয়া) পাঠানোর জন্য একই গ্রামের আদম ব্যবসায়ী আলমগীরের সাথে কথা হয়। বিদেশে পাঠানোর সময় কলিং ভিসায় (কাজের ভিসা) পাঠানোর কথা ছিলো। এজন্য সাড়ে ৪ লাখ টাকার কথা হয়। কথা মত ৪ লাখ টাকাও পরিশোধ করেন। এরপর দীর্ঘ এক বছর বিভিন্নভাবে ঘুরাতে থাকেন।

এ সময় তার ছেলে সাকিবকে তিনবার মেডিক্যাল করানো হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিদেশে না পাঠিয়ে টালবাহানা করতে থাকেন। একপর্যায়ে কলিং ভিসায় (কাজের ভিসা) না পাঠিয়ে ভ্রমণ ভিসায় মালয়েশিয়ায় পাঠিয়ে দেন। ভ্রমণ ভিসায় বিদেশে গিয়ে বিপদে পড়েন শাকিব রেজা।

ছেলে বিদেশে যখন জানতে পারেন তার সাথে প্রতারণা করা হয়েছে। এ খবর শাকিব বাড়িতে জানালে পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েন। এরপর পরিবারেরর লোকজন আদম ব্যবসায়ী আলমগীরের বাকি ৫০ হাজার টাকা দিতে অস্বীকার করেন। এ নিয়ে আদম ব্যবাসায়ী আলমগীরের সাথে দ্বন্দ্ব চলে আসছিলো। গত বুধবার সন্ধ্যায় বিজয়নগর গ্রামের লিটনের চায়ের দোকানোর সামনে ধারালো চাকু দিয়ে হামলা চালায়। হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে যশোর কোতয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে যশোর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মাসুম খান বলেন, অভিযোগের তদন্ত চলছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে টানা বৃষ্টিতে জলমগ্ন শহরবাসী পুরাতন আশ্বাস পৌরসভার

তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ এমপি ইজ্জত উল্লাহর

বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বয় ও তদারকির দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.