Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বিসিবির অর্থায়নের নতুন পিচে দুর্বৃত্তের হামলা, ৪ লাখ টাকার ক্ষতি
  • যশোরে খুদে পায়ে বিশ্বকাপের উন্মাদনা
  • ঘোষণায় কোয়ার্টজ, চালানে ভায়াগ্রার কাঁচামাল বেনাপোল বন্দরে কড়া নিরাপত্তা
  • সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে যশোরে প্রস্তুতি সভা
  • জয়তী সোসাইটির উদ্যোগে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
  • যশোরে শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কেশবপুরে হরিহর নদীর পাড় ধসে বসতঘর বিলীন, পাশে প্রশাসন ও সেনাবাহিনী
  • শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ২৯, ২০২৪

টিআর, কাবিটা ও কাবিখা বন্টনে দৃষ্টান্ত স্থাপন এমপি রশীদুজ্জামানের

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ২৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ইব্রাহিম সানা, পাইকগাছা

পানির ট্যাংকি বিতরণের পর এবার টিআর, কাবিটা ও কাবিখা বন্টনে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান। তিনি সোমবার দুপুরে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে নিজের অনুকূলে সরকারি বরাদ্দকৃত টিআর, কাবিটা ও কাবিখা’র ৬৭টি প্রকল্প দলীয় নেতাকর্মীসহ অন্যান্যদের মাঝে হস্তান্তর করেন।

এর আগে তিনি মুক্তিযোদ্ধা ও দলীয় নেতাকর্মীদের মাঝে প্রথম বরাদ্দের পানির ট্যাংকি বিতরণ করেন। পানির ট্যাংকি বিতরণের পর টিআর, কাবিটা ও কাবিখা প্রকল্প দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে হস্তান্তর করে নেতাকর্মী সহ সর্বসাধারণের মাঝে ভূয়সী প্রশংসিত হয়েছেন। অনেকেই বলছেন এ ধরনের উদ্যোগ এটাই প্রথম। এর ফলে দলীয় নেতাকর্মীদের মাঝে সাংগঠনিক কর্ম-তৎপরতা বৃদ্ধি পাবে। অনেকেই বলছেন প্রকাশ্যে হস্তান্তর করাই একদিকে এমপি’র সঙ্গে নেতাকর্মীদের শক্তিশালী বন্ধন তৈরি হবে, অন্যদিকে নেতাকর্মীদের সাথে সাধারণ মানুষের সম্পর্ক গভীর হবে।

উন্নয়ন কাজে দুর্নীতি কমে আসবে, জবাবদিহিতা নিশ্চিত হবে এবং সরকারি কাজে স্বচ্ছতা নিশ্চিত হবে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা খায়রুল আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বিসিবির অর্থায়নের নতুন পিচে দুর্বৃত্তের হামলা, ৪ লাখ টাকার ক্ষতি

যশোরে খুদে পায়ে বিশ্বকাপের উন্মাদনা

ঘোষণায় কোয়ার্টজ, চালানে ভায়াগ্রার কাঁচামাল বেনাপোল বন্দরে কড়া নিরাপত্তা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.