Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • উন্মুক্ত হরমুজ পার হতে লাগবে অনুমতি
  • বিবর্তনের বৈশাখী উৎসবের সমাপনী
  • মিলছে না তেল : বহু সবজির সেঞ্চুরি পার
  • যশোর কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
  • চৌগাছায় গ্যাস ট্যাবলেট সেবনে কিশোরের মৃত্যু
  • কেশবপুরে স্ত্রীর মর্যাদা ফিরে পেতে সংবাদ সম্মেলন
  • বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে শিক্ষার্থী
  • তারেক রহমানের আগমন : ঝিকরগাছায় বিএনপির যৌথ প্রস্তুতি সভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, এপ্রিল ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

টোল ফ্রিসহ পাঁচ দফা দাবিতে যশোরে অ্যাম্বুলেন্স র‌্যালি ও বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৬, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
চলাচলে জাতীয় নীতিমালা, টোল ফ্রিসহ পাঁচ দফা দাবিতে যশোরে অ্যাম্বুলেন্স র‌্যালি ও মানববন্ধন করেছে জেলা অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। রবিবার দুপুরে যশোর জেনারেল হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স র‌্যালি শুরু করে বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে শেষে ৫ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন করেছেন অ্যাম্বুলেন্সের মালিক ও চালক কর্মচারীরা। এ সময় বক্তব্য দেন জেলা অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি আজাদ হোসেন, সাধারণ সম্পাদক হিরক হোসেন, সহ সভাপতি আব্দুর রাজ্জাক ও শেখ হাফিজ উল¬াহ।

বক্তারা বলেন, ‘অ্যাম্বুলেন্স চলাচলে নানা জটিলতা থাকায় এবং জাতীয়ভাবে কোনো নীতিমালা প্রণীত না হওয়ায় মালিক চালকরা হয়রানির শিকার হচ্ছেন। একইভাবে সাধারণ মানুষও কাক্সিক্ষত সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। বিভিন্ন দুর্যোগসহ অনেক বাধা-বিপত্তি সত্ত্বেও আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে মানবতার সেবায় ভূমিকা রেখে যাচ্ছি। আমরা ভবিষ্যতেও দেশ ও জাতির প্রয়োজনে সব সময় পাশে থাকতে চাই। আমরা যেন আমাদের সব সেবা দেয়া অব্যাহত রাখতে পারি, সেজন্য অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির ৫ দফা দাবি বাস্তবায়ন খুবই জরুরি।’ তাদের অন্যান্য দাবিগুলো হলো, অ্যাম্বুলেন্স আয়করমুক্ত অথবা বাণিজ্যিক রেজিস্ট্রেশন, দেশের সব রাস্তা ও সেতুতে প্রধানমন্ত্রী ঘোষিত টোল ফ্রি বাস্তবায়ন, অ্যাম্বুলেন্সে আট সিটের আসন অনুমোদন এবং সব হাসপাতালে অ্যাম্বুলেন্স পার্কিং সুবিধা নিশ্চিত করা। পাঁচ দফা বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানান বক্তারা। একই সাথে তাদের দাবি মানা না হলে আগামি ১২ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ থাকার কর্মসূচি ঘোষণা করেন নেতৃবৃন্দ।

অ্যাম্বুলেন্স টোল ফ্রিসহ দাবিতে যশোরে পাঁচ দফা বিক্ষোভ র‌্যালি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

উন্মুক্ত হরমুজ পার হতে লাগবে অনুমতি

এপ্রিল ১৭, ২০২৬

বিবর্তনের বৈশাখী উৎসবের সমাপনী

এপ্রিল ১৭, ২০২৬

মিলছে না তেল : বহু সবজির সেঞ্চুরি পার

এপ্রিল ১৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.