Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দায়িত্ব নিলেন যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতি নেতৃবৃন্দ
  • জুলাই-আগস্ট আন্দোলনে যুবদল দর্শক ছিল না : আব্দুল মোনায়েম মুন্না
  • যশোরে মেয়ের নোড়ার আঘাতে প্রাণ গেল মায়ের
  • যশোরে জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত
  • মাগুরায় ‎বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা
  • ১৭ বছরের কালো অধ্যায় কাটিয়ে ওঠায় বড় চ্যালেঞ্জ :  অ্যাটর্নি জেনারেল কাজল
  • ডুমুরিয়ায় সংযোগ সড়কের জটিলতায় প্রায় ২০০ কোটি টাকার চার ব্রিজ
  • চৌগাছা মডেল মসজিদের স্থান পরিবর্তন দাবিতে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 3
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাক চাপায় ভ্যান চালকসহ নারীর মৃত্যু

ভাগ্যক্রমে বেঁচে গেছে শিশু
banglarbhoreBy banglarbhoreJanuary 29, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের মণিরামপুরে ট্রাক চাপায় এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। এ সময় মিম খাতুন (২৭) নামে এক নারী আহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার মুন্সি খানপুর গ্রামের কাপড় ব্যবসায়ী রবিউল ইসলামের স্ত্রী রুপা খাতুন (৩০) ও একই উপজেলার ফেদাইপুর গ্রামের ভ্যানচালক মোসলেম উদ্দিন (৫৫)।


জানা যায়, মঙ্গলবার বিকেলে হাসপাতাল গেটের সামনে অবস্থিত ‘জিনিয়া প্যাথলজি’ থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার উদ্দেশে একটি শিশুসহ দুই নারী ইঞ্জিন ভ্যানে ওঠেন। চালক যাত্রী নিয়ে ভ্যান ঘোরাতেই কেশবপুরের দিক থেকে আসা পণ্য বোঝাই একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে ভ্যান চালক ও যাত্রী এক নারী মারা যান।

মণিরামপুর থানার উপপরিদর্শক অমিত দাস বলেন, ভ্যানের দুই যাত্রী সম্পর্কে আপন দুই বোন। তাদের মধ্যে মিম খাতুন গুরুত্বর আহত হয়েছেন। তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। আর মিমের কোলের শিশুটি প্রাণে বেঁচে যায়। নিহত দুই জনের লাশ মণিরামপুর হাসপাতালে রয়েছে। দুর্ঘটনায় দায়ী ট্রাক আমাদের হেফাজতে আছে। ট্রাক চালককে আটক করা যায়নি।

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ আলেক উদ্দিন বলেন, ‘ট্রাক চাপায় ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। আহত এক নারীকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। আহত নারীর কোলের শিশুটি ভাল আছে।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

দায়িত্ব নিলেন যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতি নেতৃবৃন্দ

August 1, 2026

জুলাই-আগস্ট আন্দোলনে যুবদল দর্শক ছিল না : আব্দুল মোনায়েম মুন্না

August 1, 2026

যশোরে মেয়ের নোড়ার আঘাতে প্রাণ গেল মায়ের

August 1, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.