Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ছয় মাস পর নিজ ঘরে ফিরল সুন্দরবনের সেই বাঘিনী
  • সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )
  • বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
  • ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার এক
  • ‘আদর্শ ও কর্মে বেঁচে থাকবে ফজলে রাব্বি মোপাশা’
  • ‘ব্ল্যাক বেল্ট ইন মেমরি’ খেতাবে ভূষিত হামিদুল হক সংবর্ধিত
  • বিসিবির অর্থায়নের নতুন পিচে দুর্বৃত্তের হামলা, ৪ লাখ টাকার ক্ষতি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ২৮, ২০২৫

ডুমুরিয়ায় মুক্তিযোদ্ধা কমান্ডের পাল্টা সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ২৮, ২০২৫
Facebook Twitter WhatsApp
ডুমুরিয়ায় মুক্তিযোদ্ধা কমান্ডের পাল্টা সংবাদ সম্মেলন
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া
ডুমুরিয়ায় কতিপয় মুক্তিযোদ্ধাকে ভুয়া পরিচয়ধারী, পতিত সরকারের দোসর ও তাদের দুর্নীতির কাহিনী তুলে ধরে এক পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত মঙ্গলবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ রহমান।

লিখিত বক্তব্যে তিনি নিজেদের নির্দোষ ও কতিপয় মুক্তিযোদ্ধাকে দুর্নীতিবাজ আখ্যায়িত করে বলেন, পতিত সরকারের দোসর ও তৎকালীন দায়িত্বে থাকা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক, মুক্তিযোদ্ধা গাজী নাজিম উদ্দিন, এফএম নুরোন নবী খোকা ও রবীন্দ্রনাথ বৈরাগী দোকান ভাড়া তুলে লাখ লাখ টাকা আত্মসাৎ ও নানা দুর্নীতিতে জড়িয়ে পড়েন।

২০২৪ সালের ১৬ ডিসেম্বর তাদের আয় ব্যয়ের হিসেব ও দুর্নীতির কারণ জানতে চাওয়ায় তাদের মধ্যে শুরু হয় গাত্রদাহ।

তারা সাত বছর পূর্বে মুক্তিযোদ্ধা সংসদে জমি দেয়ার নামে ৯ জন মুক্তিযোদ্ধার কাছে ৯ লাখ ৬০ হাজার টাকা গ্রহণ করে।

এমনকি আজও ওই মুক্তিযোদ্ধাদের জমি ও টাকা ফেরত দেয়া হয়নি। বর্তমান মুক্তিযোদ্ধা কমান্ডে উল্লেখিত মুক্তিযোদ্ধাদের কোন পদ পদবী নেই অথচ তারা ভুয়া পরিচয় দিয়ে আসছে। তাদের ভুয়া পরিচয়দানের কারণ, জমি দেয়ার নামে গ্রহণকৃত টাকা ফেরত ও দোকান ভাড়া বাবদ লাখ লাখ টাকার হিসাব চাওয়ার বিষয় ধামাচাপা দিতে গত ২৬ অক্টোবর এ সংবাদ সম্মেলন করেন। যা ভিত্তিহীন ও অসত্য।

প্রতিবাদী কণ্ঠ মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ রহমান, এসএম মোবারক আলী, শিক্ষক রিয়াজুল ইসলাম ও তাদের সন্তানদের জড়িয়ে ওই সংবাদ সম্মেলনে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এসএম মোবারক আলী, আলতাফ হোসেন, নির্মলেন্দু মন্ডল,আঃ খালেক মোড়ল ও বিকাশ বাকচি।

ডুমুরিয়া মুক্তিযোদ্ধা কমান্ডে সংবাদ সম্মেলন
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ছয় মাস পর নিজ ঘরে ফিরল সুন্দরবনের সেই বাঘিনী

সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )

বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.