নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া

ডুমুরিয়া পুলিশ গত বৃহস্পতিবার রাতে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তারই শিক্ষক নজরুল ইসলামকে (৫৭) গ্রেপ্তার করেছে। ধর্ষিতাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে পাঠানো হয়েছে।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল ১১টার পর ডুমুরিয়া উপজেলার বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির ১০ বছর বয়সী ছাত্রীকে ফাঁকা রুমে ডেকে নিয়ে ধর্ষণ করে।

একপর্যয়ে ওই ছাত্রীর চিৎকার শুনে তার এক বান্ধবী সেই রুমে যেয়ে ঘটনা দেখতে পায়। পরে তারা বিদ্যালয়ের অন্য এক শিক্ষককে জানালেও তিনি কোনো ব্যবস্থা নেয়নি। পরে ওই কন্যা শিশুটি ও তার বান্ধবী বাড়িতে ফিরে ঘটনা জানালে অভিভাবকরা শিশুটিকে সঙ্গে নিয়ে ডুমুরিয়া থানায় যেয়ে অভিযোগ জানায়।

পুলিশ দ্রুততার সঙ্গে আসামি শিক্ষক নজরুলকে তার বাড়ির পার্শ্ববর্তী দোকান থেকে গ্রেপ্তার করে থানায় আনে।

এ প্রসঙ্গে ওই বিদ্যালয়ের একজন অভিভাবক জাকির গাজী বলেন, শিক্ষক নামধারী নজরুল ইতোপূর্বেও এ ধরনের অপকর্ম করে ধরা পড়ে জেলও খেটেছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, আমরা আইনানুগ ব্যবস্থা নিবো।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান বলেন, ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামি শিক্ষক নজরুলকে গ্রেপ্তার করা হয়েছে শিশুটিকে পরীক্ষার জন্য খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share.
Exit mobile version