Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে অস্ত্র ও ককটেলসহ যুবক আটক : ফাঁসানোর অভিযোগে মানববন্ধন
  • যশোর ক্লাবের নতুন কমিটি বরণ ও পরিচিতি অনুষ্ঠান
  • মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব: ৮৫ দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি
  • ইরানী প্রেসিডেন্ট কার্যালয়ে ইসরাইয়েলি হামলা
  • জীবননগরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
  • শ্যামনগর থানায় শাহ আলমের নেতৃত্বে অগ্নিসংযোগ ও অস্ত্র লুট!
  • মণিরামপুরে পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা
  • সাতক্ষীরায় কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

তরতর করে বাড়ছে কাঁচা মরিচের ঝাঁজ

সবজির দাম লাগামে
banglarbhoreBy banglarbhoreআগস্ট ১৬, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বাজারগুলোতে তরতর করে কাঁচা মরিচের দাম বাড়ছে। অন্যন্য সবজির দাম কিছুটা কম হলেও আলু ৬০ টাকা ও বেগুন ৯০ টাকায় গিট বেঁধে আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের টিম বাজার মনিটরিং করেও মান ভেদে সব পণ্যের দাম ক্রয় ক্ষমতার ভিতরে আনতে পারছে না। তবে আশার বিষয় এই যে কিছু সবজির দাম বাড়তি থাকলেও অধিকাংশ সবজির দাম ৩০ থেকে ৬০ টাকার ভিতরে। বিক্রেতারা বলছেন বাজারে অবৈধ চাঁদা উঠানোর হার কমাতে বাড়তি খরচ কমেছে তাদের। যে কারণে কিছুটা নায্যমূল্যে পণ্য বিক্রির স্বপ্ন বুনছেন তারা।

শুক্রবার শহরের বড় বাজার ঘুরে দেখা গেছে, ক্রেতার উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। সবজির ডালি সাজিয়ে বসে আছেন বিক্রেতা। হরেক রকমের তরি তরকারিতে ভরপুর কাঁচা বাজার। এদিন বাজার দর দেখা গেছে, প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকা কেজি দরে। এছাড়া প্রতিকেজি মিষ্টি কুমড়া ৪০ টাকা, কচুরমুখি ৬০ টাকা, আমড়া ৩০ টাকা, পুঁইশাক ২০ থেকে ৩০ টাকা, কলা ৫০ টাকা, পটল ৩০ টাকা, উঁচ্ছে ৭০ টাকা, পেঁপে ২০ টাকা, পেঁয়াজ ১৩০ থেকে ১৪০ টাকা, রসুন ২৪০ থেকে ২৮০ টাকা, শুকনো মরিচ ৪৫০ থেকে ৫০০ টাকা, আলু ৬০ টাকা, লাউ ৪০ টাকা(পিস), বেগুন ৯০ টাকা, ঢেঁড়শ ৩০ টাকা, টমেটো ৮০ টাকা, গাজর ১৬০ টাকা, শশা ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে গরুর মাংস হাড্ডি ও চর্বিসহ ৭৫০ টাকা, ছাগলের মাংস ১ হাজার ৫০ থেকে ১১শ ৫০ টাকা, জাত ভেদে মুরগির মাংস ১৭০ থেকে ৪৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বড় বাজারের কাঁচামাল বিক্রেতা হালিম শেখ বলেন, বাজারে কাঁচামালের আমদানি বেড়েছে। গত সপ্তাহের তুলনায় সবজির দাম কমে গেছে । আজকের বাজারে কাঁচা মরিচের দাম বেড়েছে।

হুসাইন নামে অন্য এক বিক্রেতা বলেন, বিকেলে বৃষ্টির কারণে বাজারে লোক কম আসছে। এখন মোকামে সবজি পাওয়া যাচ্ছে। বাজারে চাহিদা মোতাবেক সবজি আছে। কিছু সবজির দাম কমলেও কাঁচা মরিচের দাম বেড়েছে।

আকলিমা খাতুন নামে এক ক্রেতা বলেন, বাজারে সবজির দাম কমছে। মোটামুটি ২০ থেকে ৩০ টাকায় সবজি পাওয়া যাচ্ছে। পেঁয়াজ, মরিচের দাম বেড়েছে। দেশে থমথমে অবস্থা তার ভিতরেও তেমন নেতিবাচক প্রভাব পড়েনি বাজারে। মাছ মাংসের দাম একটু কমলে সবার জন্য সুবিধা হয়। আমদানি নির্ভর পণ্যের দাম কিছু বাড়ছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে অস্ত্র ও ককটেলসহ যুবক আটক : ফাঁসানোর অভিযোগে মানববন্ধন

মার্চ ১১, ২০২৬

যশোর ক্লাবের নতুন কমিটি বরণ ও পরিচিতি অনুষ্ঠান

মার্চ ১১, ২০২৬

মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব: ৮৫ দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি

মার্চ ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.