Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
  • বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মণিরামপুরে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • ফকিরহাটে দেড় সহস্রাদিক ইয়াবাসহ গ্রেপ্তার ১
  • যশোরে তৌহিদী জনতার কালেমা পতাকা মিছিল (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১৫, ২০২৫

কালীগঞ্জে নদীতে ঝাপ দিয়ে শিশু নিখোঁজ, মেলেনি খোঁজ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১৫, ২০২৫
Facebook Twitter WhatsApp
কালীগঞ্জে নদীতে ঝাপ দিয়ে শিশু নিখোঁজ, মেলেনি খোঁজ
Share
Facebook Twitter LinkedIn

কালীগঞ্জ সংবাদদাতা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাসলিয়া এলাকায় বন্ধুদের সাথে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছে নাইম ইসলাম (৮) এক শিশু। গত ২৪ ঘন্টায়ও মেলেনি খোঁজ।

শিশু নাইম ইসলাম মাসলিয়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে ও মাসলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, সোমবার ৫ বন্ধুর সাথে নাইম মাসলিয়া গ্রামের ব্রিজের উপর থেকে ভৈরব নদীতে ঝাঁপ দেয়। এ সময় অন্যরা নদী থেকে উঠে গেলেও নাইম নিখোঁজ রয়েছে। খুলনা থেকে ডুবুরি দল ও স্থানীয়রা গত ২৪ ঘন্টায় তার মরদেহ উদ্ধার করতে পারেনি। নদীতে স্রোত ও প্রচুর পরিমাণে কচুরিপনা থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

নিখোঁজ শিশুর মা চায়না বেগম জানান, শিশু নাইম ছাড়াও তার আরো একটি ছেলে সন্তান আছে। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি ছোট ছেলেকে নিয়ে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। আর নাইম বন্ধুদের সাথে ভৈরব নদীতে গোসল করতে যায়। এরপর বেলা গড়িয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু এখনো খুঁজে পাওয়া যায়নি।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সার্ভিসের ডুবুরি দলের লিডার সাইদুল ইসলাম জানান, সোমবার খবর পেয়ে তার ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু প্রচণ্ড স্রোত ও কচুরিপনার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। তারপরও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ চলমান আছে।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, গোসলে নেমে শিশুটি নিখোঁজ হয়েছে। এখনো উদ্ধার কাজ চলছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই

একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল

অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.