Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার
  • যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত
  • যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন
  • মাগুরায় শিক্ষার্থী ও কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ
  • সেতু আছে সড়ক নেই,মই বেয়ে খাল পার হচ্ছে ৫ গ্রামের মানুষ
  • জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল গুলি ও এসকাফ সিরাফ উদ্ধার
  • চৌগাছায় মাদক দ্রব্যসহ গ্রেফতার ১
  • ভৈরবের স্থবির স্রোত : ২৭৯ কোটি টাকার প্রকল্পের হিসাব কোথায়?
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ১৪, ২০২৪

তালগাছপ্রেমী চিত্তরঞ্জন এবার টিনসহ নগদ অর্থ পেলেন

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ১৪, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

অভয়নগর সংবাদদাতা

১৬ বছর ধরে স্বেচ্ছাশ্রমে তালগাছ লাগান যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের চিত্তরঞ্জন দাস। ২০০৮ সাল থেকে অদ্যবধি প্রায় তিন লাখ (দুই লাখ ৮৮ হাজার) তালের বিজ রোপণ করেছেন অভয়নগর উপজেলার আটটি ইউনিয়ন, নওয়াপাড়া পৌর এলাকা ও মণিরামপুর উপজেলার ৪২টি ছোট-বড় সড়কের দুই পাশে। এছাড়া ৫৬ হাজার খেজুর গাছের বিজও রোপণ করেছেন তিনি।

তালগাছপ্রেমী চিত্তরঞ্জন দাসের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর চিত্তরঞ্জন দাসকে সরকারিভাবে সুযোগ-সুবিধা দেয়ার আশ্বাস দিয়েছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ।

গত ১৭ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার কার্যালয়ে ডেকে চিত্তরঞ্জন দাসের হাতে বয়স্ক ভাতার কার্ড তুলে দেন। এবার সেই চিত্তরঞ্জন দাসের বাড়িতে গিয়ে তিন বান (২৪টি) ৯ ফুটে টিনসহ ঘর সংস্কার বাবদ নগদ ৯ হাজার টাকা তুলে দেন নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুনীল দাস, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, ইউএনও অফিসের সিএ সিধু বিশ্বাস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম আবু নওশাদ বলেন, তালগাছপ্রেমী চিত্তরঞ্জন দাসকে বয়স্ক ভাতার কার্ড করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ধোপাদী গ্রামে চিত্তরঞ্জনের বাড়িতে গিয়ে তার বসতঘর সংস্কারের জন্য তিন বান নতুন টিন ও নগদ ৯ হাজার টাকা দেয়া হয়েছে। ভবিষ্যতেও তার পাশে থাকবে উপজেলা প্রশাসন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার

যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত

যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.