তালা পৌর সংবাদদাতা
তালার আটারই ১০ পিস ইয়াবাসহ বাবু সরদার (২৩) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটক বাবু সরদার উপজেলার আটারই গ্রামের আহমদ আলী সরদারের ছেলে।
রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আটারই-বারুইহাটি প্রাইমারি স্কুলের সামনে একটি সেলুন দোকান থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তালা থানা পুলিশ অভিযান চালিয়ে সাগরের সেলুন দোকানের ভেতর থেকে তাকে ইয়াবাসহ আটক করে।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য কেনাবেচা হয়ে আসছে। তারা এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
আটকের পর তালা থানার এসআই শাহীন বলেন, মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হবে।
