Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কেশবপুরে নিষিদ্ধ ছাত্রলীগের আরও এক নেতা গ্রেফতার
  • প্রধানমন্ত্রীকে কটুক্তি ও ছাত্রদল নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে কালিগঞ্জে বিক্ষোভ
  • তালায় খাল সংস্কার ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম উদ্বোধন
  • যশোর উপশহরে গৃহায়ণের উচ্ছেদের প্রতিকার ও পুনর্বাসন চেয়ে স্মারকলিপি
  • যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলা, নারীসহ আহত ৪
  • জীবননগরে দুর্নীতিবিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • মালয়েশিয়ায় ‘বেস্ট ড্যান্সার বাংলা ১৪৩২’ সম্মাননা পেলেন কথা
  • বাঘাড়পাড়ায় মাদক কারবারি হামলায় ১১ মাস বয়সী শিশু গুরুতর জখম (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২২, ২০২৬

তালায় খাল সংস্কার ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম উদ্বোধন

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২২, ২০২৬
Facebook Twitter WhatsApp
তালায় খাল সংস্কার ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম উদ্বোধন
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরার তালা উপজেলায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুর ১২টায় উপজেলার শিরাশুনী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়াটার জাস্টিস ফান্ডের সহযোগিতায় এবং উত্তরণ বাস্তবায়িত এ কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

এ সময় প্রধান অতিথি বলেন, জলাবদ্ধতা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি অন্যতম প্রধান সমস্যা। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় মানুষের দুর্ভোগ কমবে এবং কৃষি ও পরিবেশের উন্নয়ন ঘটবে। এ কার্যক্রমের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান এবং এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বেসরকারি সংস্থা উত্তরণের পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাসকিয়া, জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বিএনপি নেতা অধ্যাপক মোশারফ হোসেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা খাল সংস্কার ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের গুরুত্ব তুলে ধরে বলেন, এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে এলাকার জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে এবং স্থানীয় জনগণের জীবন মান উন্নত হবে।

এ কাজের জন্য সর্বমোট ২০ লাখ টাকা বরাদ্দ ধরা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কেশবপুরে নিষিদ্ধ ছাত্রলীগের আরও এক নেতা গ্রেফতার

প্রধানমন্ত্রীকে কটুক্তি ও ছাত্রদল নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে কালিগঞ্জে বিক্ষোভ

যশোর উপশহরে গৃহায়ণের উচ্ছেদের প্রতিকার ও পুনর্বাসন চেয়ে স্মারকলিপি

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.