Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব

banglarbhoreBy banglarbhoreSeptember 12, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা
তালার ধানদিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে ধানদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে ধানদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলমগীর হোসেন আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-০১ (তালা- কলারোয়া) আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, তালা কলারোয়া মিলে ২১৬ টি ওয়ার্ড কমিটি সম্মেলনের মাধ্যমে নেতা নির্বাচিত হয়েছে। আমি বিশ্বাস করি আমরা সাংগঠনিকভাবে শক্তিশালী হয়েছি। শত শত হিন্দু ভাইয়েরা আজ দলে যোগদান করেছে।

সামনে দুর্গা মহোৎসব তাই নেতাকর্মীদের প্রতি আহ্বান করছি, হিন্দু সম্প্রদায়ের ভাইয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও তালা কলারোয়া সংসদীয় আসনের টিম প্রধান আবুল হাসান হাদী, তালা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম শফি, সাবেক সিনিয়র সহ-সভাপতি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান সরদার মহব্বত আলী, সাবেক যুগ্ম সম্পাদক ও চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, হাফিজুর রহমান হাফিজ, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কৃষকদলের নেতা আলী হোসেন। উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, মহিলা দলের সভাপতি মেহেরুন্নেসা মিনি, তালা সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আছরাফুর রহমান সবুজ, উপজেলা ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান রাজু, ইমরান গোলদার, খান আল মাহবুব হুসাইন প্রমুখ। সম্মেলন অনুষ্ঠানে ধানদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায় শত শত হিন্দু সম্প্রদায়ের মানুষ প্রধান অতিথিকে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন। পরে তালা উপজেলার ১নং নম্বর ধানদিয়া ইউনিয়ন বিএনপি থেকে সম্মেলনের মাধ্যমে সভাপতি আলমগীর হোসেন আলম, সাধারণ সম্পাদক মোহাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন নির্বাচিত হন।

ইউনিয়ন তালা নিরাপত্তা সম্মেলন হাবিব হিন্দু সম্প্রদায়
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.