Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ৯, ২০২৫

দুর্নীতি প্রতিরোধ করতে আমাদের সকলকে সততা ও ইনসাফের মধ্যে দায়িত্ব পালন করতে হবে : ডিসি

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ৯, ২০২৫
Facebook Twitter WhatsApp
দুর্নীতি প্রতিরোধ করতে আমাদের সকলকে সততা ও ইনসাফের মধ্যে দায়িত্ব পালন করতে হবে : ডিসি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
নানা আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে র‌্যালি, আলোচনা সভা, শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সনাক যশোর ও টিআইবির উদ্যোগে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে আলোচনা সভার আয়োজন করা হয়।

দুর্নীতি প্রতিরোধ করতে আমাদের সকলকে সততা ও ইনসাফের মধ্যে দায়িত্ব পালন করতে হবে : ডিসিএতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

এ সময় তিনি বলেন, আমাদের সকলকে সততা ও ইনসাফের মধ্যে দায়িত্ব পালন করতে হবে।

নিজের উপর অর্পিত দায়িত্বব সঠিকভাবে পালন করতে পারছি কিনা সেই ভুল দেখতে হবে। ভুল থাকলে সেটা সংশোধন করতে হবে। তবেই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সালাহ উদ্দিন সভাপতিত্বে বক্তব্য রাখেন টিআইবির সাবেক সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, সদস্য অধ্যাপক ফারহানা হক, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ইফফাত জামান রায়া, সাবনুল নাহারিন সুলেরী, জিলা স্কুলের ছাত্র ফাইরুজ তাহসিন, কারেক্টরেট স্কুলের ছাত্র তানভীর হাসান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ।

অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান শুরুর পূর্বে কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি বের করা হয়।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, সিভিল সার্জন মাসুদ রানা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

ডিসি দায়িত্ব পালন দুর্নীতি প্রতিরোধ সততা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.