Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ১৯, ২০২৪

দেড় বছর আগে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করলো পিবিআই

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ১৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

নড়াইল জেলা সদরের চৌরাস্তায় মুসলিম জুয়েলার্স থেকে প্রায় দেড় বছর আগে চুরি হওয়া প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের সদস্যরা (পিবিআই)। যার মূল্য ৫ লাখ ৪৯ হাজার ৬শ ৬০ টাকা।
পিবিআইয়ের এসআই রতন মিয়া জানান, ২০২২ সালের ৬ ডিসেম্বর শরিয়তপুর জেলার জজিয়া থানার উত্তর ডুবুলদিয়া মাতবরকান্দি গ্রামের রাসেল মাতবর (৩৮) ও নড়াইল সদরের বড়াশুলা গ্রামের গোলাম কুদ্দুস (৪৮) ১২ আনা ওজনের স্বর্ণের চেইন ১টি, আট আনা ওজনের স্বর্ণের ব্রেসলেট ১টি, আড়াই ভরি ওজনের স্বর্ণের চুড়া ১টি, ০৪ আনা ওজনের আংটি একটি যার মূল্য ৫,৪৯,৬৬০ টাকা প্রতারণামূলকভাবে চুরি করে পালিয়ে যায়।

এ ঘটনায় জুয়েলারি মালিক সাইফুল আলম ২৩ সালের ৫ জানুয়ারি নড়াইল সদর থানায় মামলা করেন। নড়াইল ডিবি মামলাটি প্রাথমিক তদন্ত করে রাসেল মাতবর ও গোলাম কুদ্দুসকে ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। কিন্তু আসামিদের কাছ থেকে কোন আলামত উদ্ধার না হওয়ায় সাইফুল আলম আদালতে নারাজি আবেদন করেন। আদালত সাইফুলের নারাজি পর্যালোচনা করে মামলাটি অধিকতর তদন্ত ও আলামত উদ্ধার আবশ্যক মর্মে প্রতীয়মান হওয়ায় পিবিআইকে পুনরায় তদন্তের জন্য নির্দেশ দেয়।

পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন মামলাটির তদন্তভার দেন এস আই রতন মিয়াকে। এস আই রতন মিয়া মামলাটি তদন্তকালে রাসেলকে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে। এস আই রতন মিয়া রাসেলকে চলতি বছরের ১৭ এপ্রিল ২ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে রাসেলের বর্ণনা অনুযায়ি পিবিআই নারায়ণগঞ্জের কালির বাজারে পিকে জুয়েলার্সে অভিযান পরিচালনা করে দোকান মালিক পোকন কর্মকারের (৪৬) কাছ থেকে ৩৫.০৫ গ্রাম গলিত সোনা উদ্ধার করেন।

দোকান মালিক পোকন কর্মকার পিবিআইকে জানান, রাসেল তার নিজের সোনা বলে ২২ সালের ৭ ডিসেম্বর তার কাছে চুরি হওয়া স্বর্ণালংকারগুলি বিক্রি করে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.