Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বোতলজাত ভোজ্য তেলের সংকট ! ভোগান্তিতে ক্রেতা
  • নাভারণে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
  • নাভারণের শতবর্ষী পশুহাট চালুর প্রস্তুতি
  • যশোরে ভোক্তার অভিযানে চৌধুরী কিচেনসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা
  • যশোরে ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানী পণ্য আটক
  • অভয়নগরে ১২টি ককটেল বোমাসহ যুবক গ্রেফতার
  • ২৪ ঘণ্টার মধ্যেই দেশ থেকে চাঁদাবাজি নির্মূল করা সম্ভব : গাজী এনামুল হক এমপি
  • সরকার শিক্ষাখাতকে আধুনিকায়ন করতে বদ্ধপরিকর : এমপি মতিয়ার রহমান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দেবহাটায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ১২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

দেবহাটা সংবাদদাতা
দেবহাটায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ফিরোজা মজিদ ট্রাস্টের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত উক্ত মেডিকেল ক্যাম্পে চারজন এমবিবিএস চিকিৎসক এই চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসকদের মধ্যে ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. আকছেদুর রহমান, ঢাকার শিকদার মেডিকেল হাসপাতালের গাইনি স্পেশালিষ্ট ডা. ফারাহ দিবা, গ্রীন লাইফ মেডিকেল কলেজের ফিজিওলজির এসোসিয়েট প্রফেসর ডা. ফারাহ নাজ ও নলতা শেরে বাংলা হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. দেবি প্রসাদ দাশ নয়ন। তাদেরকে সহযোগীতা করেন মেডিকেল সহযোগী মাছুম বিল্লাহ, তন্ময় ইসলাম, ফাতেমা ওয়ারেজ মিম। ফিরোজা মজিদ ট্রাস্টের চেয়ারম্যান ঢাকা আহ্ছানিয়া মিশনের ওয়াশ ও স্বাস্থ্য সেক্টরের প্রধান ইকবাল মাসুদের তত্ত্বাবধানে সরকারি কেবিএ কলেজের রোভার স্কাউটসদের সহযোগিতায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিসের সাবেক সভাপতি এসএম মেহেদি হাসান, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, নৌ বাহিনীর কমোডর জাকিরুল ইসলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এসোসিয়েট প্রফেসর হায়াতুন নবী, ফিরোজা মজিদ ট্রাস্টের পরিচালক নাদিরা বিলকিস ও সিকুয়া শারমিজ মিতু, ইকবাল মাসুদের সহধর্মিনী শিরিন সুলতানা, সখিপুর আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক রোভার নেতা আবু তালেব, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সখিপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সোহাগ হোসেন, ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দিন, আশার আলোর পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ প্রমুখ। মেডিকেল ক্যাম্পে ৫ শতের অধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা, বিভিন্ন টেস্ট ও ওষুধ বিতরণ করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বোতলজাত ভোজ্য তেলের সংকট ! ভোগান্তিতে ক্রেতা

মার্চ ১০, ২০২৬

নাভারণে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

মার্চ ১০, ২০২৬

নাভারণের শতবর্ষী পশুহাট চালুর প্রস্তুতি

মার্চ ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.