Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তালায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ : নারীসহ গ্রেপ্তার ২
  • রামপালে ৭০০ শিক্ষার্থী পেল ফলদ গাছের চারা
  • স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট চালিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার : স্বাস্থ্য মন্ত্রী
  • দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন : মহেশপুরে আত্মহত্যার প্ররোচনায় মামলা
  • আকস্মিক পরিদর্শনে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী
  • ওজোপাডিকোর ২১ জেলার অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়িকরণ দাবিতে যশোরে কর্মবিরতি
  • নিরাপদ মাছ ও দেশীয় প্রজাতি রক্ষায় যশোরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
  • যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, August 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ধর্ম নিয়ে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ : স্বামীসহ সুদীপ্তা সাহার সর্বোচ্চ শাস্তি দাবি

banglarbhoreBy banglarbhoreSeptember 14, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগকে কেন্দ্র করে যশোর সদরের সুদীপ্তা সাহা ও তার স্বামী রাফিউজ জামানের আটক ও শাস্তির দাবিতে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। জানা গেছে, যশোর পৌর এলাকার বেজপাড়া এলাকার বাসিন্দা নন্দ লাল সাহার কন্যা সুদীপ্তা সাহা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যক্তিগত ব্লগে ইসলাম ধর্ম, পবিত্র আল-কুরআন এবং হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে আপত্তিকর নানা মন্তব্য ও কটুক্তি করে আসছেন।

https://banglarbhore.com/wp-content/uploads/2026/08/shudipta-shaha.mp4

এমনকি বর্তমানে তিনি স্বামী রাফিউজ জামান ও সন্তানকে নিয়ে যুক্তরাজ্যে বসবাস করলেও থেমে নেই ধর্ম নিয়ে তার অপপ্রচার চালানো । এরই মাঝে গত ১২ সেপ্টেম্বর ২০২৪ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সুদীপ্তা সাহার স্বামী রাফিউজ জামান জন্মসূত্রে মুসলমান হওয়ার পর ও স্ত্রীর চাপে পড়ে স্বপরিবারে হিন্দু ধর্ম পালন করছেন। এ ঘটনা জানাজানির পর যশোরসহ আশপাশের এলাকায় ধর্মপ্রাণ মানুষের মাঝে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এর প্রতিবাদে ১৪ সেপ্টেম্বর ২০২৪ শনিবার দুপুরে যশোর সদর উপজেলা ও আশপাশের বিভিন্ন এলাকার বিভিন্ন ইসলামী সংগঠন, তৌহিদি জনতা, মাদরাসা শিক্ষার্থী,এবং সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেন। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের দড়াটানা মোড়ে এসে সমাবেশে রূপ নেয়।

সমাবেশে বক্তারা ধর্ম নিয়ে চরম অবমাননা ও একজন মুসলিমের অন্য ধর্ম পালনের ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্ত সুদীপ্তা ও রাফিউজ জামানকে দেশে ফিরিয়ে এনে প্রচলিত আইনে কঠোর শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, ধর্মীয় মূল্যবোধ ও পবিত্র ধর্মগ্রন্থকে অবমাননার এ কর্মকাণ্ড কোনভাবেই মেনে নেয়ার সুযোগ নেই কেননা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা এ ধরনের কর্মকাণ্ড সামাজিক সম্প্রীতির জন্য অত্যন্ত ক্ষতিকর।

এদিকে, এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    তালায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ : নারীসহ গ্রেপ্তার ২

    August 16, 2026

    রামপালে ৭০০ শিক্ষার্থী পেল ফলদ গাছের চারা

    August 16, 2026

    স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট চালিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার : স্বাস্থ্য মন্ত্রী

    August 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.