Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সংকট কাটিয়ে স্বস্তি ফিরছে যশোরের বোরো চাষে
  • পাইকগাছায় পাউবো’র জমি উদ্ধার ; একাধিক পরিবার বাস্তুচ্যুত  
  • যশোরে জাতীয় হিফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • যশোরে “বাঁচতে শেখা”র উদ্যোগে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন
  • যশোরে অবৈধ মজুত ৪৩ হাজার লিটার ভোজ্য তেল জব্দ
  • যশোরে আদালত বর্জন আংশিক প্রত্যাহার
  • যশোরে অস্ত্র মামলায় গ্রেফতার ২
  • বাণিজ্য সহজীকরণে বেনাপোল স্থলবন্দরে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক বন্দর চেয়ারম্যানের
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, এপ্রিল ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের অনিয়ম ও গ্রাহক হয়রানির প্রতিবাদে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreজুন ২৪, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা

নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন’র (এনজিএফ) অনিয়ম দুর্নীতি ও গ্রাহক হয়রানীর প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী গ্রাহক ও এলাকাবাসী। সোমবার বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর বাজারে এনজিএফ’র শাখা অফিসের সামনে কালিকাপুর রোডে এ মানববন্ধন পালিত হয়।

মানববন্ধনে মাওলানা আইয়ুব হোসেনের সঞ্চালনায় বানিয়াপাড়া গ্রামের আ. সালামের স্ত্রী ভুক্তভোগী গ্রাহক ফিরোজা পারভীন বলেন গতবছরের ২৮ ফেব্রুয়ারি ওই এনজিও থেকে ২ লাখ ৫০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। ৮ কিস্তি পরিশোধের পর অবশিষ্ট ১ লাখ ৭৮ হাজার ৫শ’ টাকা এককালিন পরিশোধ করে ঋণের ফাইলে থাকা ৩শ’ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্প, ব্যাংক হিসাবের চেক এবং জামিনদার হিসেবে স্বামীর ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার চেক ফেরত চাইলে শাখার ম্যানেজাার আকবার হোসেন টালবাহানা করতে থাকেন এমনিক তার সঞ্চয়ের থেকে ২৬ হাজার ৫০ টাকা উত্তোলন করে নেন।

আরেক ভুক্তভোগী গ্রাহক ফিরোজ মোড়লের স্ত্রী সেলিনা পারভীন তার বক্তব্য বলেন, তিনি এনজিএফ থেকে ৯০ হাজার টাকা ঋণ গ্রহণ করে ৬টি কিস্তি পরিশোধের পর সম্পূর্ণ টাকা এককালীন পরিশোধ করলেও তার কাছে আবারও ৬৮ হাজার টাকা দাবি করা হচ্ছে। সেলিনা পারভীনের সঞ্চয়ের ১৪ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা ইতোমধ্যে অবৈধ পন্থায় উত্তোলন করেছে এনজিএফ কতৃপক্ষ। এছাড়া বানিয়াপাড়া গ্রামের আব্দুল গফফার গাজীর স্ত্রী ছখিনা খাতুন বলেন তিনি এনজিএফ থেকে ঋণ না নিলেও তার নামে মাঠকর্মী ও ম্যানেজার যোগসাজশে ৩০ হাজার টাকা ঋণ তুলে নিয়েছেন।

বিষয়টি তিনি জানতে পেরে ম্যানেজারকে জানালে সঞ্চয়কৃত টাকা ফেরত দেয়ার পরিবর্তে উল্টো তার নামে তুলে নেয়া ঋণের কিস্তি পরিশোধ করতে হবে হুমকি দেন। বানিয়াপাড়া গ্রামের ফতেমা বলেন তিনি ১৫ হাজার টাকা মৌসুমী ঋণ গ্রহণ করেন পরিশোধ কররেও ওই ঋণটি একই কেন্দ্রের আরেক সদস্য জেসমিন সুলতানার নামে পুনরায় দেখানো হচ্ছে।

ভুক্তভোগীরা নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের প্রতারণার ফাঁদে পড়ে দুঃসহ জীবনযাপন করছেন বলে জানান। এ ছাড়া মানববন্ধনে বক্তব্য প্রদান করেন স্থানীয় বাসিন্দা রওশান আলী কাগুজী, সাদ্দাম হোসেন প্রমুখ। ঘণ্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা এনজিএফ’র অনিয়ম দুর্নীতি ও গ্রাহক হয়রানী বন্ধে যযথাযথ কতৃপক্ষের হস্তক্ষেপ ও আশু সমাধানের আহবান জানিয়েছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সংকট কাটিয়ে স্বস্তি ফিরছে যশোরের বোরো চাষে

এপ্রিল ৮, ২০২৬

পাইকগাছায় পাউবো’র জমি উদ্ধার ; একাধিক পরিবার বাস্তুচ্যুত  

এপ্রিল ৮, ২০২৬

যশোরে জাতীয় হিফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

এপ্রিল ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.