Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )
  • সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল এলাকায় ক্লিনিক
  • মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ
  • কবি কাজী নজরুল ইসলামে স্মরণোৎসব অনুষ্ঠিত
  • তরুণদের সামাজিক ও সাংস্কৃতিক কাজে সম্পৃক্ত করতে হবে : অধ্যাপক নার্গিস বেগম
  • ‘মাদককে ঘৃণা, সুস্থ জীবনের প্রত্যয় রিকভারিদের’
  • শ্যামনগরে ছেলের লাথিতে গেল মায়ের দাঁত
  • মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে এএসআই নিয়োগে যশোর পুলিশের ব্রিফিং
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ৩০, ২০২৪

নড়াইলের পৌরসভায় বাজেট ঘোষণা

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ৩০, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নড়াইল সংবাদদাতা:
নড়াইল পৌরসভার আগামী ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ৮১ কোটি ৮১ লাখ ৮১ হাজার ৮ শত ৮১ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে আগামী অর্থ বছরে আয় ও ব্যয় সমান দেখানো হয়েছে।
রাজস্ব সংগ্রহে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৬ কোটি ৩১ লাখ ৮১ হাজার ৮শ ৮১ টাকা, উন্নয়ন খাতে ১ কোটি ৫০ লাখ টাকা এবং প্রকল্প খাত থেকে ৫৪ কোটি টাকা আয় দেখানো হয়েছে।

রোববার দুপুরে নড়াইল পৌরসভার কার্যালয়ের উন্মুক্ত সভাকক্ষে এ বাজেট ঘোষণা করেন নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা। তবে বাজেট ঘোষণার সময় কোন পৌর কাউন্সিলর, মহিলা কাউন্সিলদের উপস্থিতি চোখে পড়েনি।
বাজেট আলোচনায় অংশগ্রহন করেন, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু,জজ কোর্টের পিপি এ্যাড, ইমদাদুল হক, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. সৈয়দ মোহাম্মদ আলী,বীর মুক্তিযোদ্ধা খন্দকার মাসুদ হাসান, নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল হক, পৌর নির্বাহী কর্মকর্তা ওহাবুল আলম, হিসাব রক্ষন কর্মকর্তা জাহাঙ্গীর সরদার, হিসাব রক্ষক মো. সাইফুজ্জামান প্রমুখ। এ সময় বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাজেট অধিবেশনে নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা বলেন, নড়াইল পৌরসভা একটি উন্নয়ন প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। বিশ্ব ব্যাংকের এই নতুন প্রকল্পের কাজ শুরু হলে পৌরসভার বিভিন্ন সড়ক, ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে গতি আসবে। ফলে একটি পরিকল্পিত পৌরসভা গড়ে তোলা সম্ভব হবে।
তিনি প্রকল্পটি বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা কামনা করেন। এবং উন্নয়ন কাজ করতে গিয়ে যে বাধা বিপত্তি ও মামলার স্বীকার হচ্ছেন তার জন্য পৌর নাগরিকদের সহায়তা চান নড়াইল পৌরসভা প্রথম এ নারী মেয়র।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )

সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল এলাকায় ক্লিনিক

মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.