Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা
  • সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ
  • সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু
  • যশোরে ২ কোটি ২২ লাখ টাকার সোনার বার জব্দ, পাচারকারী আটক
  • যশোরে আশুরা উপলক্ষে শোক র‌্যালি ও তাজিয়া মিছিল
  • যশোরে মাদকবিরোধী দিবস পালিত
  • জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
  • সুন্দরবনে ডাকাতদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, অভিযান অব্যাহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ১১, ২০২৪

নড়াইলে গুলিবিদ্ধ সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের মৃত্যু

মোস্তফা কামাল গ্রুপের গুলিতে আহত ২
banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ১১, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নড়াইল সংবাদদাতা

ইউনিয়ন নির্বাচন নিয়ে সামাজিক দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের লোকজন নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল শিকদারকে (৪৩) গুলি করে হত্যা করেছে বলে বলছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কুন্দশী এলাকায় তাকে গুলি করা হয়। ঢাকায় নেয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের বাসিন্দা মোস্তফা কামাল শিকদার উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এবং মল্লিকপুর ইউপির তিনবারের চেয়ারম্যান ছিলেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় বলেন, ময়নাতদন্তের জন্য মোস্তফা কামাল শিকদারের লাশ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর শুক্রবার রাতে আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল শিকদারের সঙ্গে সাবেক ইউপি সদস্য আকরাম হোসেনের দীর্ঘদিন ধরে সামাজিক দ্বন্দ্ব ছিল। এ নিয়ে দুই পক্ষের একাধিক মামলাও আছে। এর জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় কয়েক ব্যক্তি বলেন, মোস্তফা কামাল শিকদার শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতি রোধ করে গুলি করে পালিয়ে যান।

স্থানীয় কয়েকজন বলেন, মোস্তফা কামাল শিকদার গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর রাত সাড়ে নয়টার দিকে তার সমর্থকেরা মঙ্গলহাটা গ্রামে গুলিবর্ষণ করেন। এতে প্রতিপক্ষের ফয়সাল শেখ (২৪) ও পলাশ মোল্যা (৪০) গুলিবিদ্ধ হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও মঙ্গলহাটা গ্রামের কয়েকজন বলেন, ২০২১ সালের ইউপি নির্বাচনে উপজেলার মল্লিকপুর ইউনিয়নে তিনবারের চেয়ারম্যান মোস্তফা কামাল শিকদার প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তিনবারের সদস্য আকরাম হোসেনও প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে আরও কয়েকজন প্রার্থী ছিলেন। নির্বাচনে মোস্তফা কামাল শিকদার ও আকরাম হোসেন পরাজিত হন। নির্বাচনের সময় থেকে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। ২০২২ সালে সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল শিকদারের লোকজন হামলা চালিয়ে আকরাম হোসেনের হাত কেটে বিচ্ছিন্ন করে ফেলেন। এ ঘটনার পর দুই পক্ষই থানায় মামলা করে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা

সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ

সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.