নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়ার নড়াগাতীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাহবুবুর রহমান ওরফে মাহাবুব শেখ (৬২) নামে একজনকে গ্রেফতার করেছে নড়াগাতি থানা পুলিশ। আজ (বুধবার) দুপুরে গোপালগঞ্জ সদরের শুকতাইল গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
আসামি মাহাবুব শেখ নড়াগাতি থানার চোরখালী গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৬ ফেব্রুয়ারি ভিকটিমের মা বাদী হয়ে নড়াগাতি থানায় ধর্ষণ মামলা করেন। এরই ধারাবাহিকতায় ২৪ ঘন্টার মধ্যে বুধবার দুপুরে গোপালগঞ্জ সদর থানাধীন শুকতাইল গ্রামের আসামি মাহাবুবুর রহমানের আপন ভাই বাকীবিল্লাহ শেখের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।’
এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিম নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ২২ ধারায় বিজ্ঞ আদালতে জবানবন্দী প্রদান করেছে।
শিরোনাম:
- কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
- যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
- সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
- বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
- ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
- দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
- ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ

