Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মণিরামপুরে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • ফকিরহাটে দেড় সহস্রাদিক ইয়াবাসহ গ্রেপ্তার ১
  • যশোরে তৌহিদী জনতার কালেমা পতাকা মিছিল
  • আনোয়ার হোসেন বিপুল, হাজী সুমন, লিটুসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা
  • র‌্যাবের হাতে প্রধান আসামি গ্রেপ্তার, বিচার দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ
  • যশোর জেলা জাতীয় পার্টির ৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুন ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম আগস্ট ৯, ২০২৪

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারী বাইকার নিহত

banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নড়াইল সংবাদদাতা
নড়াইলে সড়ক দুর্ঘটনায় আয়েশা সুলতানা (২২) নামে একজন নারী মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নড়াইল-যশোর সড়কের নড়াইল পৌর এলাকার বৌ-বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশা সুলতানা যশোরের খাজুরা এলাকার মালয়েশিয়া প্রবাসী ফরহাদুল ইসলামের স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেলে যশোরের খাজুরা থেকে মোটরসাইকেল যোগে নড়াইলের চাঁচড়া এলাকায় এক আত্মীয়ের বাসার উদ্দেশে রওনা দেন আয়েশা সুলতানা। এ সময় তার সঙ্গে ছিলেন তার ভাইয়ের ছেলে হুমায়ুর রহমান।
আত্মীয় বাড়িতে যাওয়ার আগে মিষ্টি কেনার জন্য আয়েশা সুলতানা নড়াইল শহরে আসেন। মিষ্টি কিনে আত্মীয় বাড়ি যাওয়ার পথে বউবাজার এলাকায় একটি বাসকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষে তিনি রাস্তার উপর ছিটকে পড়েন। এ সময় প্রচণ্ড আঘাত ও রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান আয়শা সুলতানা। তবে পিছনে বসে থাকা তার ভাইয়ের ছেলে হুমায়ুর আহত হলেও প্রাণে বেঁচে যান।

নড়াইল ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, “সড়ক দুর্ঘটনায় নিহত এক নারীর মরদেহ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়েছে।”

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কোটচাঁদপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ফকিরহাটে দেড় সহস্রাদিক ইয়াবাসহ গ্রেপ্তার ১

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.