Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
  • যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ৩৩ সদস্য পুরস্কৃত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম সেপ্টেম্বর ২৪, ২০২৫

‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার যশোর অঞ্চলের বাছাই পর্ব শুরু

banglarbhoreBy banglarbhoreNo Commentsসেপ্টেম্বর ২৪, ২০২৫
Facebook Twitter WhatsApp
‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার যশোর অঞ্চলের বাছাই পর্ব শুরু
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
প্রতিভা অন্বেষণে বাংলাদেশ টেলিভিশনের রিয়েলিটি শো ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার যশোর  আঞ্চলিক পর্যায়ের বাছাই পর্ব বুধবার সকাল থেকে জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে। এই প্রতিযোগিতা ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

প্রথম দিনে আঞ্চলিক পর্যায়ে অংশগ্রহণকারী ৬শ’র মধ্যে ‘ইয়েস কার্ড’ পেয়েছে ২০৮ জন। জেলা প্রশাসক আজাহারুল ইসলাম ও পুলিশ সুপার রওনক জাহান প্রতিযোগিতা কার্যক্রম পরিদর্শন এবং অংশগ্রহণকারীর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। জেলা সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম, তথ্য অফিসার এলিন সাঈদ উর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন, বাংলাদেশ টেলিভিশনের কন্ট্রোলার আনোয়ার সাদাত, প্রযোজক এল রোমাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় যশোর অঞ্চলে (যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল) ২ গ্রুপে চার হাজার একশথ নিরানব্বই জন  প্রতিযোগী অডিশনে অংশ নিচ্ছে।

ইয়েস কার্ড প্রাপ্তরা খুলনায় বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

প্রতিযোগিতায় বিষয়ভিত্তিক বিভাগের মধ্যে অভিনয় বিভাগে অভিনয়, আবৃত্তি, গল্পবলা বা কৌতুক, নৃত্য বিভাগে আছে সাধারণ নৃত্য বা উচ্চাঙ্গ নৃত্য এবং সংগীত বিভাগে  দেশাত্মবোধক বা আধুনিক গান, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত ও  হামদ-না’ত। ৬ থেকে ১১ বছরের নিম্নে  (ছেলে -মেয়ে উভয়) ‘ক’ শাখা এবং ১১ থেকে ১৫ বছর পর্যন্ত (ছেলে-মেয়ে উভয়) ‘খ’ শাখা শাখা।

এদিকে, প্রতিযোগিতা উপলক্ষে শিল্পকলা একাডেমিসহ গোটা এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। যশোর অঞ্চলভুক্ত সব জেলা এবং উপজেলা থেকে প্রতিযোগিসহ অভিভাবক এবং কর্মকর্তাদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে ‘নতুন কুঁড়ি’র এই আয়োজন।

বিচারকের আসনে ছিলেন রবীন্দ্র সংগীতে মতিউর রহমান ও গোলাম হায়দার, নজরুল সংগীত ও হামদ নাতে তানভীর আলম সজীব, সুকন্যা মজুমদার, রুমি আজনবী, লোক সংগীতে আজগর আলীম, নোশিন লায়লা, আধুনিক গানে আলম আরা মিনু, মুহিন খান, সমরজিৎ, মিল্টন খন্দকার, নৃত্যে ওয়াহিদা রহমান পাপড়ি, ডলি ইকবাল, মনিরা পারভীন হ্যাপি এবং অভিনয়, গল্পবলা ও কৌতুকে মীর আহসান, আবু হেনা রনি, আবৃত্তিতে মেহেদি হাসান আকাশ ও মাহবুবুর রহমান টুলু।

অঞ্চল নতুন কুঁড়ি প্রতিযোগিতা যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার

ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.