Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
  • খেজুর গুড়ে দেড়শ কোটি বাণিজ্য
  • যশোরের কৃষিতে সম্ভাবনার নতুন দুয়ার
  • ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা
  • ঢাকা-রিয়াদ ফ্লাইট জট: সৌদি সংকটে চাপে প্রবাসী কর্মসংস্থান
  • যশোরে আগাম শিম চাষে ব্যস্ত কৃষক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

‘নদী মরে গেলে কৃষি ও জনজীবন বিপন্ন হবে’

যশোরে ভৈরব পাড়ে মানববন্ধন
banglarbhoreBy banglarbhoreSeptember 30, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
এক সময়ের প্রমত্তা কপোতাক্ষ ও ভৈরবসহ যশোরের বিভিন্ন নদ-নদী রক্ষায় মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে যশোর শহরের ভৈরব নদের পাড়েই ‘নদী ও জলাধারের প্রাকৃতিক ও সাংস্কৃতিক মূল্যবোধ সংরক্ষণ করুন’এই প্রতিপদ্যকে সামনে রেখে এ মানববন্ধন করা হয়। বিশ্ব নদী দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) উদ্যোগে  মানববন্ধন ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা নদীর অবৈধ দখল, দূষণ ও নাব্যতাসংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, নদী যশোরের জীবনরেখা। এক সময়ের প্রমত্তা কপোতাক্ষ, ভৈরব, চিত্রা ও মুক্তেশ্বরী নদীর বর্তমান দুর্দশায় সেই জীবনরেখা বিলীন হতে চলেছে।এই নদীগুলো মরে গেলে যশোরের কৃষি, অর্থনীতি ও জনজীবন বিপন্ন হবে।

শেখ রাকিবুল ইসলাম নয়নের  সঞ্চালনায় সভাপতিত্ব করেন শিক্ষক নেতা (বাপা) এর সিনিয়র সদস্য অধ্যক্ষ পাভেল চৌধুরী। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক আব্দুল মতলেব সরদার। ঘোষণাপত্র পাঠ করেন আয়োজক কমিটির আহ্বায়ক ডাক্তার আহসান হাবীব।
বক্তারা আরো বলেন, ‘কেবল সরকারি উদ্যোগ নয়, নদীর প্রাণ ফেরাতে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। আমরা নদীকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করা বন্ধ না করলে এই ঐতিহ্য রক্ষা করা সম্ভব নয়।’
বক্তারা নদীতীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি নদীর ড্রেজিং ও খনন কাজকে টেকসই করার ওপর জোর দেন। তারা নদীকে বাঁচাতে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং নদী দূষণকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা আবশ্যক বলে উল্লেখ করেন।

ভৈরব পাড়ে মানববন্ধন যশোরে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর

    October 9, 2026

    যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক

    September 13, 2026

    বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.