Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • গাছচোরদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যশোর জেলা পরিষদ প্রশাসক
  • নাজমা হোটেলকে লাখ টাকা জরিমানা
  • যশোরে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন : ৭২ ঘণ্টার আল্টিমেটাম
  • যশোরে দলিতদের অধিকার প্রতিষ্ঠায় মানববন্ধন, ৮ দফা দাবি
  • সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন
  • মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
  • পাইকগাছায় চিকিৎসা সহায়তা দিলেন বিএনপি নেতা এনামুল
  • বিশ্ব নাট্য দিবসে যশোরে মঞ্চ মাতালো চার নাটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ২৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নাজমা হোটেলকে লাখ টাকা জরিমানা

banglarbhoreBy banglarbhoreমার্চ ২৯, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি

বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরের এমকে রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা খাবার বিক্রি এবং খাবারে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের দায়ে ‘নাজমা হোটেল’কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা যায়, হোটেলটির রান্নাঘরে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া যায়। সেখানে আগের দিনের পচা ভাত টাটকা ভাতের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হচ্ছিল। এছাড়া রুটি ও পরোটার খামিতে অনুমোদনহীন ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কেমিক্যাল ব্যবহারের প্রমাণও পাওয়া গেছে।

অভিযানকালে হোটেলের ভেতরে আবর্জনার স্তুপ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণের দৃশ্যও ধরা পড়ে। যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি বলে উল্লেখ করেন সংশ্লিষ্টরা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামান জানান, ভোক্তা অধিকারবিরোধী এসব কর্মকাণ্ডের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

গাছচোরদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যশোর জেলা পরিষদ প্রশাসক

মার্চ ২৯, ২০২৬

যশোরে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন : ৭২ ঘণ্টার আল্টিমেটাম

মার্চ ২৯, ২০২৬

যশোরে দলিতদের অধিকার প্রতিষ্ঠায় মানববন্ধন, ৮ দফা দাবি

মার্চ ২৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.