Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রত্নগর্ভা মায়েদের সম্মাননা দেবে শেকড়
  • যশোরে ইন্টারনেট টাওয়ারের নামে প্রতারণায় জনির ৩ দিনের রিমান্ড
  • যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত
  • তারেক রহমানের যশোর সফর ঘিরে যুবদলের শুভেচ্ছা মিছিল
  • যশোরে পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার মালিকের সন্ধান মেলেনি
  • যশোরে বিজিবির অভিযানে ৬২ কোটি টাকার মালামাল আটক
  • নারী আসনে মনোনয়ন পেলেন মুন্নী
  • যশোরে ভাড়া না দিয়ে ভবন দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নারী আসনে মনোনয়ন পেলেন মুন্নী

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২০, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
নারী আসনে মনোনয়ন পেলেন মুন্নী
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে যশোর থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবিরা সুলতানা মুন্নী। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের চূড়ান্ত তালিকা ঘোষণা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘোষিত ৩৬ জনের তালিকায় স্থান পেয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে সাবিরা সুলতানা মুন্নী সাংবদিকদের বলেন, দলের এ মূল্যায়নের জন্য তিনি মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। একই সাথে তিনি দলের দেয়া দায়িত্ব যথাযথভাবে পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছেন।

উল্লেখ্য, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-০২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন মুন্নী। ওই নির্বাচনে তিনি জামায়াত সমর্থিত প্রার্থীর কাছে পরাজিত হন। স্থানীয় সূত্রে জানা যায়, সে নির্বাচনে তিনি উল্লেখযোগ্য ব্যবধানে পরাজিত হন। যা তার রাজনৈতিক ক্যারিয়ারে একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হয়েছিল।

তবে সেই পরাজয়ের পরও দলের আস্থার জায়গা ধরে রেখে এবার সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরাসরি নির্বাচনে পরাজয়ের পরও দলীয় মূল্যায়নের ভিত্তিতে সংরক্ষিত আসনে উঠে আসা তার জন্য বড় এক প্রত্যাবর্তন।

আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রত্নগর্ভা মায়েদের সম্মাননা দেবে শেকড়

এপ্রিল ২১, ২০২৬

যশোরে ইন্টারনেট টাওয়ারের নামে প্রতারণায় জনির ৩ দিনের রিমান্ড

এপ্রিল ২১, ২০২৬

যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত

এপ্রিল ২০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.