Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নিম্ন আদালতে আনোয়ার হোসেন বিপুলের জামিন বহাল

banglarbhoreBy banglarbhoreMay 9, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুলের দু’টি মামলায় হাইকোর্টে দেয়া জামিন নিম্ন আদালতে বহাল রেখেছেন। সাইবার নিরাপত্তা আইনের মামলা জামিনযোগ্য ধারা এবং চাঁদাবাজি মামলার ফলাফল বিবেচনায় ওই জামিন বহাল রাখা হয়েছে। হাইকোর্টের আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় ধার্য তারিখের আগেই বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন বিপুল। বিচারক ইমরান আহম্মেদ আগামী ধার্য তারিখ পর্যন্ত তাকে জামিন দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন এবং চট্টগ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম আদালত এবং থানায় পৃথক দুইটি মামলা করেছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, চলতি বছরের ২১ ফেব্রুয়ারি যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনসহ চাঁদা দাবি ও মানহানিকর বক্তব্য প্রদানের অভিযোগে সদর উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুলের বিরুদ্ধে মামলা করেন।

পাশাপাশি চট্টগ্রামের পোর্ট থানা এলাকার ডেভেলপার ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বাদী হয়ে চাঁদা দাবির অভিযোগে ১৯ ফেব্রুয়ারি যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। বিচারকের নির্দেশে ৩ মার্চ ওই মামলাটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে কোতোয়ালি থানা পুলিশ। ওই দুই মামলায় আনোয়ার হোসেন বিপুল হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। এদিকে ওই মামলা দু’টির ধার্য তারিখ আসার আগেই বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন বিপুল। বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ এদিনই শুনানি শেষে আনোয়ার হোসেন বিপুলকে আগামী ১২ মে এবং ২ জুন পর্যন্ত আগাম জামিন মঞ্জুর করেন।

এই ব্যাপারে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুলের আইনজীবী কাজী ফরিদুল ইসলাম বলেন, সাইবার নিরাপত্তা আইনের তিনটি ধারা জামিন যোগ্য। তাছাড়া চাঁদাবাজি মামলার ধারা জামিন অযোগ্য হলেও হাইকোর্টের আদেশ এবং মামলার ফলাফল বিবেচনায় আগামী ধার্য তারিখ পর্যন্ত জামিন দিয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.