Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
  • পৌরানিক কাহিনীর ৩৫৩ প্রতিমায় সাজছে ডুমুরিয়ার দুই মন্দির
  • কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান
  • মাগুরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তার চেক বিতরণ
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নিরঞ্জনের মধ্য দিয়ে পাইকগাছায় দুর্গোৎসব সম্পন্ন

banglarbhoreBy banglarbhoreOctober 3, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0;
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

পাইকগাছা সংবাদদাতা
পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে ৫ দিনের শারদীয়া দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। নানা আয়োজনে উপজেলার ১টি পৌরসভা ও ১০ ইউনিয়নে মোট ১৪৫ টি মন্ডপে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতি ও শুক্রবার দু’দিনে কপিলমুনি, পৌরসভা, লতা-সোলাদানাসহ বিভিন্ন স্থানে আড়ৎ এর মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে।

শুক্রবার বিকেলে উৎসব মুখর পরিবেশে আনুষ্ঠানিক ভাবে শিববাটিতে পৌরসভার ৬ টি মন্দিরের প্রতিমা বিসর্জন দেয়া হয়।
সরল কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি সুরঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে আড়ৎ এর প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল মজিদ।

মৃত্যুঞ্জয় সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, সদস্য তুষার কান্তি মন্ডল, পৌর বিএনপি সভাপতি আসলাম পারভেজ, সম্পাদক কামাল আহমদ সেলিম নেওয়াজ, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুরাম মন্ডলসহ অনেকে।

পূজা উপলক্ষে ধর্মীয় যাত্রপালা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

পূজার শুরু থেকে শেষ পর্যন্ত উপজেলা প্রশাসন, থানা পুলিশ, সেনাবাহিনী, আনছার ভিডিপি সদস্য, বিএনপি-জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল, ইউপি চেয়ারম্যান-মেম্বর ও সর্বোপরি উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ সকল পূজা মন্ডপের সভাপতি /সম্পাদক ও কমিটি সংশ্লিষ্টদের নিয়ে একাধিকবার মতবিনিময় করেন।

এদিকে বিজয়া দশমী’র সন্ধ্যায় উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ থানার ওসি রিয়াদ মাহমুদে’কে শুভেচ্ছা জানান।

নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় পৌর পূজা উদযাপন পরিষদ সভাপতি বাবুরাম মন্ডল ইউএনও মাহেরা নাজনীন, ওসি রিয়াদ মাহমুদ, সেনা ক্যাম্প ইনচার্জ, সাংবাদিক, ইউনিয়ন ট্যাগ কর্মকর্তাসহ মন্দির কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দুর্গোৎসব নিরঞ্জন পাইকগাছা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন

    October 10, 2026

    পৌরানিক কাহিনীর ৩৫৩ প্রতিমায় সাজছে ডুমুরিয়ার দুই মন্দির

    October 10, 2026

    কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.