কোটচাঁদপুর সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, শান্তিপূর্ণ ও সহিংসতা প্রতিরোধে ঝিনাইদহের কোটচাঁদপুরে যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনীর আয়োজনে সোমবার বিকেলে কোটচাঁদপুর সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজ মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বর্ডার গার্ড (বিজিবি) আনসার ভিডিপির সদস্যরা অংশগ্রহণ করেন। কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার নিশ্চিত করতে এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি সোহেল রানা, নির্বাচন অফিসার পোহল্লাদ, অস্থায়ী আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন নিরুপম আলি হাসান, ঝিনাইদহ র‌্যাব-৬’র উইং কমান্ডার আনারুল ইসলাম, ৫৮ বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার ওবায়দুল্লাহ, মডেল থানার উপপরিদর্শক এসআই তাপসসহ কোটচাঁদপুর উপজেলায় নির্বাচনী দায়িত্বে থাকা আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Share.
Exit mobile version