Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দায়িত্ব নিলেন যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতি নেতৃবৃন্দ
  • জুলাই-আগস্ট আন্দোলনে যুবদল দর্শক ছিল না : আব্দুল মোনায়েম মুন্না
  • যশোরে মেয়ের নোড়ার আঘাতে প্রাণ গেল মায়ের
  • যশোরে জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত
  • মাগুরায় ‎বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা
  • ১৭ বছরের কালো অধ্যায় কাটিয়ে ওঠায় বড় চ্যালেঞ্জ :  অ্যাটর্নি জেনারেল কাজল
  • ডুমুরিয়ায় সংযোগ সড়কের জটিলতায় প্রায় ২০০ কোটি টাকার চার ব্রিজ
  • চৌগাছা মডেল মসজিদের স্থান পরিবর্তন দাবিতে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 3
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাইস মিলে, তিনজন হতাহত

banglarbhoreBy banglarbhoreJune 10, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে ঘুমাচ্ছান্ন অবস্থায় পণ্যবাহী ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাইস মিলের অফিস কক্ষের ভেতরে ঢুকে পড়ে তিনজন হতাহত হয়েছেন। সোমবার সকালে যশোর-চুকনগর সড়কের মণিরামপুর উপজেলার বাঁধাঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, মণিরামপুুর পৌর এলাকার বিজয়রামপুর গ্রামের বাসিন্দা পথচারী আব্দুর রহমান (৮৫) ও টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেওভাটা গ্রামের ট্রাক মালিক ঝান্টু মিয়া (৪৮)। আর এ ঘটনায় আহত হয়েছেন ট্রাক চালক নুরুল ইসলাম। তার বাড়ি গাজীপুর উপজেলার উত্তরদারিয়াপুর গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সোমবার রাতে একটি ট্রাক মালামাল নিয়ে গাজীপুর থেকে সাতক্ষীরার শ্যামনগরের উদ্দ্যেশে রওনা হয়। পথে সকাল ৭টার দিকে ট্রাকটি মণিরামপুর বাঁধাঘাট এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ‘ব্যাপারী রাইস মিলের’ মধ্যে ঢুকিয়ে দেয়।

এ সময় দোকানের সামনে বসে থাকা আব্দুর রহমান ট্রাকের নিচে চাপা পড়ে ও গাড়িতে থাকা ট্রাক মালিক ঝান্টু মিয়া ঘটনাস্থলেই মারা যান। এ সময় ট্রাক চালক নুরুল ইসলাম গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী ইনসার আলী মোল্লা বলেন, ব্যাপারী অটো রাইস মিলের সামনে দোকানে বসে থাকা আব্দুর রহমানকে চাপা দিয়ে ট্রাকটি দোকানের ভেতরে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে ট্রাকের মধ্যে থেকে ঝান্টু মিয়াকে মৃত অবস্থায় উদ্ধার করে।

ট্রাক চালক নুরুল ইসলাম বলেন, গাজীপুর থেকে শ্যামনগরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি দুর্ঘটনায় পড়ে। নিহত ঝান্টু মিয়া ওই ট্রাকের মালিক।

মণিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাফায়াত হোসেন বলেন, ট্রাক দুর্ঘটনায় তিন জন হতাহত হয়েছেন। এদের মধ্যে ট্রাক চালক নুরুল ইসলামকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনকারী মণিরামপুুর থানার উপ-পরির্দশক লিটন বিশ্বাস বলেন, চালকের ঘুম ভাব থাকার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, সড়ক দুর্ঘটনায় হতাহত তিনজনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগে দুজনের মৃত্যু হয়েছে। ট্রাকের চালক হাসপাতালে ভর্তি আছেন।

মণিরামপুর থানার ওসি মেহেদী মাসুদ বলেন, দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ দুপুরে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

দায়িত্ব নিলেন যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতি নেতৃবৃন্দ

August 1, 2026

জুলাই-আগস্ট আন্দোলনে যুবদল দর্শক ছিল না : আব্দুল মোনায়েম মুন্না

August 1, 2026

যশোরে মেয়ের নোড়ার আঘাতে প্রাণ গেল মায়ের

August 1, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.