Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে গৃহবধূ হত্যা : স্বামীর সর্বোচ্চ শাস্তি দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ
  • চৌগাছায় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে যুবক নিহত
  • এনামুল হত্যা : এজাহারভুক্ত দুই আসামি গ্রেফতার
  • এক রাতে দুই নারীকে ধর্ষণ, যুবক আটক
  • অভয়নগরে পুকুর থেকে চায়না রাইফেলের ৭ রাউন্ড গুলি উদ্ধার
  • যশোরে মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়া আটক
  • ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ
  • নতুন মোড়কে পুরানো টেলিভিশন, আদালতে মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ২১, ২০২৫

পাইকগাছায় খুবি’র দ্বিতীয় ক্যাম্পাসের ভাস্কর্য অপসারণ দাবিতে তৌহিদী জনতার মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ২১, ২০২৫
Facebook Twitter WhatsApp
পাইকগাছায় খুবি’র দ্বিতীয় ক্যাম্পাসের ভাস্কর্য অপসারণ দাবিতে তৌহিদী জনতার মানববন্ধন
Share
Facebook Twitter LinkedIn

পাইকগাছা সংবাদদাতা
খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছা কৃষি কলেজের নির্মাণাধীন ভাস্কর্য ৭২ ঘন্টার মধ্যে অপসারণের আল্টিমেটাম দিয়ে মানববন্ধনে হুঁশিয়ারি দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে পৌর জিরোপয়েন্টে পাইকগাছা-কয়রার তৌহিদী জনতার ব্যানারে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এমন হুশিয়ারি দেন।

সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে বক্তারা বলেন, নির্মাণাধীন ভাস্কর্য ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে ঈমান বিধ্বংসী আঘাত হেনেছে তাই এটা ভেঙে মুসলিম ঐতিহ্যের নিদর্শন প্রতিষ্ঠা করতে হবে।

গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের পর ভাস্কর্যের সংস্কৃতি শেষ হয়ে গেছে।

এদেশে আর কোন দিন ভাস্কর্য রাজনীতির ঠাই হবে না বলে মন্তব্য করেন বক্তারা।

মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আব্দুর রব, মুফতি ওয়াইস কুরনী, মাওলানা মনিরুল ইসলাম, হাফেজ মাওলানা শামসুদ্দিন, মাওলানা রইসুল ইসলাম, মাওলানা সাঈদুর রহমান, শরিফুল ইসলাম, আসাদুল্লাহ, আতাউল গণি, ইলিয়াস আমিন ও ফরহাদ হুসাইন সহ বিভিন্ন ওলামা মশায়েখ গণ।

উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছা কৃষি কলেজের সম্মুক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে কর্তৃপক্ষ ভাস্কর্য নির্মাণ করছিল কিন্তু প্রতিবাদের মুখে তার নির্মাণ কাজ বন্ধ রয়েছে।

অপসারণ খুবি’র দ্বিতীয় ক্যাম্পাস তৌহিদী জনতা পাইকগাছা ভাস্কর্য মানববন্ধন
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে গৃহবধূ হত্যা : স্বামীর সর্বোচ্চ শাস্তি দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

চৌগাছায় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে যুবক নিহত

এনামুল হত্যা : এজাহারভুক্ত দুই আসামি গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.