পাইকগাছা প্রতিনিধি
খুলনার পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় আহত পরিবারের মধ্যে ছাগল বিতরণ করা হয়েছে। আদর্শ লাইব্রেরির সাঈদুল ইসলাম ও চায়না ক্লিনিকের তাপস সাধুর সহযোগিতায় নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পঙ্গুত্ববরণকারী উপজেলার মাহমুদকাটী গ্রামের দিনমজুর শেফারুল ইসলাম গাজী, সলুয়া গ্রামের হাসনা বেগম ও সিরামপুর গ্রামের কল্যাণী বিশ্বাস ও তাদের পরিবারের মাঝে এ ছাগল বিতরণ করা হয়। গতকাল দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিনের সভাপতিত্বে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন নিসচা সভাপতি এইচএম শফিউল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ সমরেশ রায়, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাশ, প্রধান শিক্ষক অঞ্জলী রানী শীল প্রমুখ।
শিরোনাম:
- যশোরে বিক্রিত জমি নিয়ে অপপ্রচার ও হয়রানি : প্রতিবাদে সংবাদ সম্মেলন
- যশোরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর
- ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১
- বিনোদিয়া পার্কে কাপড় ব্যবসায়ীর বিষপান, হাসপাতালে মৃত্যু
- বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যশোরের সন্তান শান্তনু ইসলাম সুমিত
- চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক
- যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি
- কফিনবন্দি সুখি পরিবার গড়ার স্বপ্ন : স্বজনদের আহাজারিতে ভারি গ্রাম
