Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ১৯ সেপ্টেম্বর প্রেসক্লাব যশোরের নির্বাচন
  • যশোরে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন
  • লোহাগড়ায় বিএনপির ৬ নেতাকে গণসংবর্ধনা
  • জাতীয় পার্টি যশোর জেলার ৭১ সদস্যের কমিটি অনুমোদিত
  • মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
  • যশোর বোর্ড : এসএসসি পরীক্ষায় পাশ করেনি ১১টি স্কুলে কেউ
  • যশোর জেনারেল হাসপাতালে নারীর গলার চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
  • যশোর বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৬.২৭%, জিপিএ-৫ পেয়েছে ১১,৪৭৮ জন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, August 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

পাইকগাছায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মিত হবে মৎস্য আড়ৎদারি মার্কেট

banglarbhoreBy banglarbhoreJuly 10, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কপিলমুনি সংবাদদাতা

খুলনার পাইকগাছা মৎস্য আড়ৎদারি মার্কেট ইউরোপীয় ইউনিয়নের আদলে আধুনিকায়নের জন্য মৎস্য অধিদপ্তর ৩ কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।

খুলনার প্রথম পৌরসভা পাইকগাছার শিবসা নদীর তীরে ২০০৫ সালে ৩২ জন সদস্য নিয়ে ৪৮ শতক সম্পত্তির উপর এ আড়ৎ প্রতিষ্ঠিত হয়। যার বর্তমান আড়ৎ সংখ্যা ৭০ টি। সদস্য সংখ্যা ৪৭৩ জন। মৎস্য আড়ৎদারী সমিতির ক্যাশিয়ার হারুন অর রশীদ বলেন, প্রতিদিন গড়ে অর্ধ কোটিরও বেশি টাকার মাছ ও চিংড়ি বেঁচা-কেনা হয় এ আড়তে। সর্বনিম্ন একটা আড়তে ৫০ হাজার টাকার মাছ প্রতিদিন বেচা কেনা হয়। যা দেশ বিদেশের বিভিন্ন এলাকায় রপ্তানি হয়ে আসছে। পাশ্ববর্তী দেশ ভারত থেকেও ব্যাপারিরা এখানে আসে।

আড়ৎদারী সমিতির সভাপতি জাকির হোসেন বলেন, আমাদের আড়তে প্রতিদিন পাঁচ শতাধিক লোক মাছ বেচা-কেনায় জড়িত। কিন্তু জায়গা স্বল্পতায় যথেষ্ট উপযুক্ত পরিবেশ নেই।

উপযুক্ত পরিবেশ গড়ার জন্য আমাদের মার্কেটের জন্য সরকার ৩ কোটি ৭৩ লাখ টাকা একটি মডেল ও আধুনিকায়ন মৎস্য মার্কেটের জন্য বিশ্ব ব্যাংক অর্থায়ন করেছে। সাসটেইনেবল কোস্টাল ও মেরিন ফিসারিশ প্রজেক্টের মাধ্যমে বরফ মিল স্থাপন, পানি নিষ্কাশন ড্রেনেজ ব্যবস্থাসহ ১৪ টি প্রকল্প রয়েছে। গত ২৬ মে ৯৫ লাখ ৩৫ হাজার ৩১৩ টাকার একটি চেক হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, ইউরোপীয় ইউনিয়নের আদলে পাইকগাছায় মৎস্য আড়তের মান উন্নয়নে মৎস্য অধিদপ্তরের অর্থায়ন করছে। যা সাসটেইনেবল কোষ্টাল ও মেরিন ফিসারিজের একটা প্রজেক্ট।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

যশোরেশ্বরী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সভা

November 30, 2025

চৌগাছায় নাগরিক ঐক্য’র নারী সমাবেশ

November 29, 2025

আধুনিক যশোরের রূপকার তরিকুল ইসলাম

November 3, 2025
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.