Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহান শহীদ দিবস উপলক্ষে যশোরে বিস্তারিত কর্মসূচি ঘোষণা
  • বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত
  • খুমেবির এমবিবিএস ২য় পেশাগত পরীক্ষায় প্রথম সকিনা উইমেন্স মেডিকেল
  • ভোটের ফল নিয়ে যশোরে রাজনৈতিক মহলে যত আলোচনা
  • সাতক্ষীরা-১ আসনে পুনরায় ভোটগ্রহণের দাবি
  • খাজুরায় ৫ কৃষক পুরস্কৃত
  • জীবননগরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মাগুরায় সংবাদ সম্মেলনে নির্বাচনী অবস্থান তুলে ধরল বাসদ ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পারখাজুরা বাঁওড়ে হামলা চালিয়ে মাছ লুট ঘটনায় মামলা

banglarbhoreBy banglarbhoreমে ৩০, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

রাজগঞ্জ প্রতিনিধি

মনিরামপুর উপজেলা রাজগঞ্জে পারখাজুরা বাঁওড়ের মাছ লুটের ঘটনায় থানায় মামলা হয়েছে। যার নং ২৯/১৪৯।

ঘূর্ণিঝড় রেমাল’র দুর্যোগের মধ্যে পূর্ব পরিকল্পিতভাবে একটি বাহিনী পারখাজুরা বাঁওড়ে হামলা চালিয়ে প্রায় ৬ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়। এ সময় কয়েকজন বাঁওড় মালিককে মারপিট করে গুরুতর জখম করা হয়।

মামলার বিবরণে জানা যায়,  ২০২২ সালে হাকিমপুর পারখাজুরা মৎস্যজীবী সমবায় সমিতি সরকারের কাছ থেকে পারখাজুরা বাঁওড় ইজারা গ্রহণ করেন। ওই সময় বাঁওড়ের টেন্ডারে প্রতিপক্ষ ছিলেন জাহিদ, তরিকুল, আনিসুর ও শফিকুল গংরা। তারা বাওড় ইজারা না পাওয়ায় সেই থেকে ইজরা মালিপক্ষের উপর বিভিন্নভাবে হুমকি ধামকি ও ভয়-ভীতি দিতে থাকে এবং মাছ ধরার জন‍্য বিভিন্ন সময় বাওড়ে হামলা চালায়।

এক পর্যায় পূর্ব শত্রুতার জের ধরে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে গত ২৬ মে সকাল ছয়টার দিকে, জাহিদ, তরিকুল, আনিসুর ও শফিকুল এর নেতৃত্বে বিভিন্ন গ্রামের সন্ত্রাসী বাহিনী একত্রিত করে পারখাজুরা বাওড়ে হামলা চালিয়ে মাছ লুট করে। এ সময় সংবাদ পেয়ে মালিক পক্ষের কয়েকজন সদস‍্য ঘটনাস্থলে আসলে ওই বাহিনীরা তাদেরকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর জখম করে ও  প্রায় ৬লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে গুরুতর জখম অবস্থায় আহতদের যশোর সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন‍্য নিয়ে যায়। এর মধে‍্য গুরুতর আহতরা হলেন, আতিয়ার রহমান, আলিম, আক্তার ও আরিফ। এ ছাড়াও আরোও ৫/৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় ইজারা মালিক সদস‍্য মনিরুজ্জামান মন্টু বাদী হয়ে রামপুর গ্রামের জাহিদ, গোলাম, মহসিন, কানাই কাদের,আখতারুল রহমান, হায়দার মোল্লা, মিনাজ, তরিকুল, সেলিম, আনার,টিটু ও পারখাজুরা গ্রামের আবুজার,রাইসুল ও আনিসুর এবং হাকিমপুর গ্রামের শফিকুল, সালামসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ১০/১২ জনকে আসামি করে মণিরামপুর থানায় একটি মামলা দায়ের করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মহান শহীদ দিবস উপলক্ষে যশোরে বিস্তারিত কর্মসূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

খুমেবির এমবিবিএস ২য় পেশাগত পরীক্ষায় প্রথম সকিনা উইমেন্স মেডিকেল

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.