Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন
  • যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত
  • নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২
  • সুন্দরবনে বনদস্যু নির্মূলে জেলেদের নৌবন্ধন
  • যশোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
  • যশোরে পৃথক অভিযানে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
  • চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্রচণ্ড তাপদাহে তৃষ্ণা মেটাতে খাবার পানির ব্যবস্থা

banglarbhoreBy banglarbhoreApril 22, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

অভয়নগর সংবাদদাতা

তীব্র তাপদাহে তৃষ্ণার্ত মানুষের জন্য খাবার পানির সুব্যবস্থা করেছে যশোরের অভয়নগর উপজেলা প্রশাসন। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনিক ভবনের নিচ তলায় পৃথক পানির ট্যাংক বসিয়ে ঠাণ্ডা বিশুদ্ধ সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে।

সোমবার দুপুরে সংশ্লিষ্টরা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের নির্দেশনায় এ ব্যবস্থা করা হয়। পানি পানের জন্য রাখা হয়েছে কয়েকটি কাঁচের গ্লাস। তাপদাহে তৃষ্ণা মেটাতে বিনামূল্যে বিশুদ্ধ পানি পান করতে পারছেন সব শ্রেণির মানুষ।

উপজেলা পরিষদে সেবা নিতে আসা বাঘুটিয়া গ্রামের আলাউদ্দিন সরদার পানি পান করে বলেন, অনেক দূর থেকে হেঁটে এসেছি। গরমে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। উপজেলা পরিষদে ঢুকে প্রধান ভবনের নিচে বিশুদ্ধ খাবার পানি পানের ব্যবস্থা দেখে আমি খুশি হয়েছি। প্রাণভরে ঠাণ্ডা পানি পান করেছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ বলেন, তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ। চিকিৎসকের মতে প্রচণ্ড গরমে হিট স্ট্রোকসহ পানিশূন্যতা জনিত রোগের ঝুঁকি বেশি। তাই সবকিছু বিবেচনা করে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশুদ্ধ সুপেয় খাবার পানি পানের ব্যবস্থা করা হয়েছে।

বিনামূল্য এই সেবা উপজেলা পরিষদ চত্বরে গ্রীস্মকাল জুড়ে চলমান থাকবে। বিশুদ্ধতা নিশ্চিত করে নওয়াপাড়া নদীবন্দর এলাকার ঘাট, পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানসহ ইউনিয়ন পর্যায়ে এ ধরণের উদ্যোগ গ্রহণ করলে তৃষ্ণার্ত মানুষ উপকৃত হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন

    November 9, 2026

    যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত

    November 9, 2026

    নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার

    November 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.