Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তিন ইস্যুতে প্রশাসনে ক্ষোভ, কাজের গতি কমার শঙ্কা
  • সাংবাদিক মুকুলের মেয়ের দাফন সম্পন্ন
  • প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট: বাদশা ফয়সলের সান্ত্বনার জয়
  • প্রতিমন্ত্রীর নির্দেশে রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ
  • মাগুরায় আইনশৃঙ্খলা ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে মতবিনিময়
  • প্লাস্টিক বর্জ্যরে বিনিময়ে গোলাপ গাছ
  • জীবননগরে বোরোধানের বাম্পার ফলনের সম্ভাবনা
  • ঝিকরগাছায় সরকারি রাস্তা দখলকারীদের উচ্ছেদ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, এপ্রিল ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্রতিমন্ত্রীর নির্দেশে রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২২, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
প্রতিমন্ত্রীর নির্দেশে রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ
Share
Facebook Twitter LinkedIn

রামপাল সংবাদদাতা
রামপালে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নির্দেশে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ করেছে উপজেলা প্রশাসন। বুধবার সকাল ১০টায় উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী অভিযান পরিচালনা করে ঝনঝনিয়া-নালিয়ার খালের বাঁধ অপসারণ করেন। এ সময় তাকে সহায়তা করেন রামপাল থানার ওসি সুব্রত কুমারসহ সঙ্গীয় ফোর্স।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী জানান, খালটিতে অবৈধভাবে বাঁধ দিয়ে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। এতে কৃষি উৎপাদন ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল। বিষয়টি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নজরে এলে তিনি খালের বাঁধ অপসারণের নির্দেশ দেন।

পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেয়া হয়। তিনি আরও বলেন, আজকের অভিযানে অবৈধ বাঁধ অপসারণের মাধ্যমে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অবৈধ বাঁধ ও খাল দখলে জড়িতদের তালিকা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযান চলাকালে স্থানীয় জনসাধারণ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

তিন ইস্যুতে প্রশাসনে ক্ষোভ, কাজের গতি কমার শঙ্কা

এপ্রিল ২২, ২০২৬

সাংবাদিক মুকুলের মেয়ের দাফন সম্পন্ন

এপ্রিল ২২, ২০২৬

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট: বাদশা ফয়সলের সান্ত্বনার জয়

এপ্রিল ২২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.