Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ৮, ২০২৬

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ৩ দফা দাবিতে বেনাপোলে সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ৮, ২০২৬
Facebook Twitter WhatsApp
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ৩ দফা দাবিতে বেনাপোলে সংবাদ সম্মেলন
Share
Facebook Twitter LinkedIn

শার্শা সংবাদদাতা

যশোরের শার্শা উপজেলার উলাশীতে জিয়া খাল পুনঃখনন কর্মসূচি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য আগমনকে কেন্দ্র করে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বেনাপোল উন্নয়ন পরিষদ।

মঙ্গলবার দুপুরে বেনাপোলের বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বেনাপোল উন্নয়ন পরিষদের সভাপতি মফিজুর রহমান সজন এ সংবাদ সম্মেলন করেন। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও সুধীজন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মফিজুর রহমান সজন বলেন, দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও কাক্সিক্ষত উন্নয়ন থেকে এখনো বঞ্চিত। অবকাঠামোগত সীমাবদ্ধতা, তীব্র যানজট, পণ্য খালাসে দীর্ঘসূত্রিতা এবং যাত্রীসেবার মানের ঘাটতির কারণে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন বন্দর ব্যবহারকারীরা।

তিনি জানান, বেনাপোল বন্দর ও কাস্টমস থেকে প্রতিবছর সরকার বিপুল পরিমাণ রাজস্ব আদায় করলেও সেই অনুপাতে উন্নয়ন হয়নি। এ প্রেক্ষাপটে তারেক রহমানের আগমন উপলক্ষে তিন দফা দাবি তুলে ধরা হয়েছে।

দাবিগুলো হলো-ভাঙ্গা থেকে বেনাপোল পর্যন্ত ৬ লেনের মহাসড়ক নির্মাণ, বেনাপোল স্থলবন্দরে আধুনিক মানের একটি ১০০ শয্যার হাসপাতাল স্থাপন ও বেনাপোল স্থলবন্দরের নাম পরিবর্তন করে ‘জিয়া স্থলবন্দর’ রাখা।

তিনি আরও বলেন, যশোর-বেনাপোল মহাসড়কের ঝুঁকিপূর্ণ ও পুরাতন গাছ অপসারণ করা জরুরি, কারণ এসব গাছ যে কোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে।

সজন অভিযোগ করেন, বিগত সময়ে বন্দরটির কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। তবে তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নের পাশাপাশি বেনাপোল বন্দরের আধুনিকায়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

৭ এপ্রিল বন্দরে ক্রেন দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যুর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বন্দর এলাকায় উন্নত চিকিৎসা সুবিধা না থাকায় আহতদের যশোর শহরে নিতে হয়, যা সময়সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ। তাই দ্রুত একটি আধুনিক হাসপাতাল স্থাপন জরুরি।

এ সময় উপস্থিত ছিলেন সিঅ্যান্ডএফ ব্যবসায়ী ও পুটখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হবি প্রমুখ।

বেনাপোল
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.