বিবি প্রতিবেদক
যশোর-৩ (সদর) আসনের ঈগল প্রতীকের প্রার্থী মোহিত কুমার নাথ বলেন, ১০ বছর কোন কথা বলি নাই। প্রধানমন্ত্রী ২০২৩ সালে এসে বলছেন, কথা বলো, নির্বাচন করো। কে জনপ্রিয় আমি দেখতে চাই। প্রধানমন্ত্রীর কথায় আমি নির্বাচনে মাঠে।
গতকাল দুপুরে যশোর আরএন রোডে শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শেখ মো. ইব্রাহিমের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন। এদিন শহরের মণিহার ফলপট্টি, সিটি কলেজপাড়া, ব্যাটারিপট্টি, বউ বাজার, শাহাপাড়া, রেজিস্ট্রি অফিস, ফতেপুরের বাউলিয়া, হাশেমপুর বাজারসহ ১০/১২ জায়গায় পথসভা ও গণসংযোগ করেন।
তিনি আরও বলেন, নির্বাচনে কোনো প্রভাব প্রতিপত্তিকে ভয় পাই না। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন সুষ্ঠ হবে, সেখানে প্রভাব বিস্তারের কোনো বিষয় নেই। যশোর সদর উপজেলার মানুষ আগামী ৭ তারিখ নির্বাচনে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করতে উদগ্রীব হয়ে রয়েছেন। আমি প্রধানমন্ত্রীর নির্দেশে প্রার্থী হয়েছি। জনগণের ভালোবাসা ও সমর্থন দুটোই পাচ্ছি। আমি আশাবাদী আমার আসনের ১৯৮টি কেন্দ্রেই ঈগলের জয় হবে।
শিরোনাম:
- অভয়নগরে আগুনে দগ্ধ রুবেলের মৃত্যু, অভিযুক্ত প্রাক্তন স্ত্রী ও স্বজনরা
- যশোরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- সংবাদ প্রকাশের পর নতুন কর্মস্থলে তালার সেই ঘুষখোর মনিরুজ্জামান
- জ্যৈষ্ঠের তাপদাহে পুড়ছে যশোর, রাতে এক পশলা স্বস্তির বৃষ্টি
- যশোরে শুঁটকি মাছের প্যাকেটে ৩ হাজার পিস ইয়াবা
- যশোরে নানাবাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট শিশুর মৃত্যু
- বিএসএফের পুশইনের প্রতিবাদে বেনাপোলে সীমান্তবাসীর অবস্থান কর্মসূচি
- যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যশোরের ৫ জন