Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জাগরণী চক্র ফাউণ্ডেশনের উদ্যোগে বিশ্ব বাঘ দিবস পালিত
  • লোহাগড়ায় ৬৮৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের উদ্ধোধন
  • আব্দুলপুরে সবজির চারা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
  • সরকারি যাত্রী ছাউনি দখল : দুর্ভোগে কেশবপুর-পাঁজিয়া সড়কের যাত্রীরা
  • মাগুরায় উদ্ধার হওয়া ৩৫ মোবাইল ও ৫০ হাজার টাকা হস্তান্তর
  • সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মহিদার, সম্পাদক মোশাররফ
  • মাগুরায় জুলাই আন্দোলনের পরিবারের সাথে ছাত্রদল নেতৃবৃন্দের সাক্ষাৎ
  • অবশেষে নতুন অ্যাডহক কমিটি গঠন সদস্য সচিব পদে চমক চিন্ময় সাহা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, July 31
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্রধান কোচের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতন ও ষড়যন্ত্রের অভিযোগ

বিকেএসপি জিমন্যাস্টিক বিভাগ
banglarbhoreBy banglarbhoreOctober 22, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
বিকেএসপি জিমন্যাস্টিক বিভাগীয় প্রধান কোচের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতন ও ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে।

জানা গেছে, যশোরের সুরাইয়া শিকদার এশা (জিম-১৭৯) ২০২০ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি হয়। এ সময় তিনি বিভাগীয় প্রধান মর্জিনা বেগমের তত্ত্বাবধানে টানা তিন বছর অনুশীলন করেন। কিন্তু প্রশিক্ষণকালে কোচের তিরস্কার, অশালীন আচরণসহ নানা মানসিক নির্যাতন করতে থাকেন। এর ফলে একাধিকবার ইনজুরির শিকার হন এশা। এবং প্রশিক্ষণে পড়েন পিছিয়ে। এতে করে তাকে প্রতিষ্ঠান থেকে বের করে দেয়ার ষড়যন্ত্র শুরু করেন মর্জিনা বেগম।

অভিযোগের বিষয়ে এশার পিতা খবির শিকদার জানান, ২০২৩ সালে অভিভাবক সমাবেশ শেষে বিভাগের কোচ কালাম স্যারের সাথে নারী শিক্ষার্থীদের অগ্রগতি বিষয়ে আলোচনা একপর্যায়ে নারী শিক্ষার্থীরা পিছিয়ে আছে ছেলেদের তুলনায় এমন মন্তব্য করায় বিভাগীয় প্রধান মর্জিনা বেগম ক্ষুব্ধ হন। এরপর থেকে তিনি আমার সন্তান এশার সাথে অমানবিক আচরণ শুরু করেন। এবং শুধু এশা নয় এমন আচরণ আরো অনেক শিক্ষার্থীর সাথেও করা হয় বলে তিনি জানান। এ বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন খবির শিকদার। সেই স্ট্যাটাসকে কেন্দ্র করে মর্জিনা বেগম ম্যাম আমাকে একদিন মোবাইল ফোনে কথা বলে কারণ জানতে চান এবং আমাকে বলে আমি ডিজি মহোদয়ের সামনে বসে কথা বলছি। তারপর আমার মেয়েকে সে তার কাছে ডেকে নিয়ে হুমকি ধামকি দিয়ে কথা বলে এবং আমার ফেসবুক স্ট্যাটাস ডিলিট করার জন্য চাপ প্রয়োগ করে।

এবং নিজেকে রক্ষায় আমার মেয়েকে দিয়ে একটা পজেটিভ স্টেটমেন্ট লিখিয়ে নেয়। পরবর্তীতে বিস্তারিত সবকিছু জানতে পেরে আমার মেয়ে রাত ১১ টায় অসুস্থ হয়ে পড়ে এবং তাকে মেডিকেলে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। কিন্তু অসুস্থতার অভিভাবককে অফিশিয়ালি কিছুই জানানো হয় না। আনফিসিয়ালি সংবাদ পাবার পর আমি ছুটির জন্য মর্জিনা বেগম ম্যাডামের কাছে মৌখিকভাবে আবেদন করি তিনি হাউজ মাস্টারের সাথে কথা বলতে বলেন এবং বলেন এটা তার একতিয়ারের বাইরে।

তিনি আরও বলেন একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের কোচ ম্যানেজমেন্টের কাছ থেকে আমরা কখনই এমনটা আশা করিনি। এদিকে সর্বশেষ গেইম পরীক্ষায় আমার মেয়ে (সি-গ্রেড) অর্জন করে একমাত্র শিক্ষার্থী হিসেবে। যা আমার মেয়েকে বিকেএসপি পরিত্যাগে বাধ্য করার ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। আর তাই তিনি মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে সঠিক বিচারের জন্য কর্তৃপক্ষসহ সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

জাগরণী চক্র ফাউণ্ডেশনের উদ্যোগে বিশ্ব বাঘ দিবস পালিত

July 31, 2026

লোহাগড়ায় ৬৮৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের উদ্ধোধন

July 31, 2026

আব্দুলপুরে সবজির চারা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

July 30, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.