Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শ্যামনগরে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৪
  • তিন ইস্যুতে প্রশাসনে ক্ষোভ, কাজের গতি কমার শঙ্কা
  • সাংবাদিক মুকুলের মেয়ের দাফন সম্পন্ন
  • প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট: বাদশা ফয়সলের সান্ত্বনার জয়
  • প্রতিমন্ত্রীর নির্দেশে রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ
  • মাগুরায় আইনশৃঙ্খলা ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে মতবিনিময়
  • প্লাস্টিক বর্জ্যরে বিনিময়ে গোলাপ গাছ
  • জীবননগরে বোরোধানের বাম্পার ফলনের সম্ভাবনা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, এপ্রিল ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট: বাদশা ফয়সলের সান্ত্বনার জয়

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২২, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট: বাদশা ফয়সলের সান্ত্বনার জয়
Share
Facebook Twitter LinkedIn

বাংলার খেলা প্রতিবেদক
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে যশোর জেলা পর্যায়ের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সান্ত্বনার জয় পেয়েছে বাদশা ফয়সল ইসলামী ইন্সটিটিউট ঈদগাহ। বুধবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে গ্রুপ ‘খ’-এর শেষ ম্যাচে তারা বসুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়কে ৪০ রানের ব্যবধানে পরাজিত করে। যদিও এই গ্রুপ থেকে টানা জয়ে আগেই ফাইনাল নিশ্চিত করে রেখেছে যশোর কালেক্টরেট স্কুল অ্যাণ্ড কলেজ, ফলে এই ম্যাচটি ছিল কেবলই গ্রুপ পর্বের নিয়মরক্ষার লড়াই।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাদশা ফয়সল ইসলামী ইন্সটিটিউট। ব্যাট করতে নেমে রায়হান মোল্লা ও আরাফাতের ফিফটির ওপর ভর করে ৪২.৪ ওভারে ১৯৭ রানে অলআউট হয় বাদশা ফয়সল।

আরাফাত ৮৮ বলে ৮টি চারের সাহায্যে ৬৪ রানের একটি দায়িত্বশীল ইনিংস খেলেন। অন্যদিকে, রায়হান মোল্লা ছিলেন আরও বিধ্বংসী; তিনি ৭৮ বলে ৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৭৭ রান উপহার দেন। এই দলের তৃতীয় সর্বোচ্চ স্কোরার ছিলেন ইহসান (১১)। বসুন্দিয়ার পক্ষে রহিম হোসাইন, শোয়াইব, ইহসান সরদার ও অপূর্ব অধিকারী প্রত্যেকেই ২টি করে উইকেট দখল করেন।

১৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মন্দ ছিল না বসুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের। দলের পক্ষে ফারদিন আহমেদ ৯৯ বলে ৪টি চারের সাহায্যে ৫১ রানের এক লড়াকু ইনিংস খেলেন। এছাড়া অতিরিক্ত খাত থেকে আসে রেকর্ড ৫০ রান। তবে মিডল অর্ডারের ব্যর্থতায় ৪২.৩ ওভারে ১৫৭ রানেই থমকে যায় তাদের ইনিংস।

বাদশা ফয়সলের পক্ষে বল হাতেও দ্যুতি ছড়িয়েছেন রায়হান মোল্লা। ৮.১ ওভারে ৩৪ রান দিয়ে তিনি শিকার করেন ৩টি উইকেট। এছাড়া জারিন অয়ন ৫ ওভারে ২০ রানে এবং গোলাম রাব্বি ১০ ওভারে ৩৩ রানে ৩টি করে উইকেট নিয়ে দলের জয় ত্বরান্বিত করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শ্যামনগরে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৪

এপ্রিল ২২, ২০২৬

তিন ইস্যুতে প্রশাসনে ক্ষোভ, কাজের গতি কমার শঙ্কা

এপ্রিল ২২, ২০২৬

সাংবাদিক মুকুলের মেয়ের দাফন সম্পন্ন

এপ্রিল ২২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.