Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নির্বাচনবিধি মানা হচ্ছে না, যশোরের সড়কে অবাধে মোটরসাইকেল, প্রাইভেটকার ও থ্রি হুইলার
  • যশোর ৮২৪ ভোটকেন্দ্রে চলে গেছে নির্বাচনী সরঞ্জাম
  • যশোরে সব ভোটকক্ষে এজেন্ট দিতে পারছে না বিএনপি জামায়াত বাদে কোন প্রার্থী
  • শাড়ির ব্যবসার আড়ালে আতশবাজির কারবার, ৫ বস্তা ও ৫ কার্টুন জব্দ
  • যশোরে ভোটের মাঠে থাকবে ৪ শতাধিক র‌্যাব সদস্য
  • মাগুরায় জামায়াত প্রার্থীর ওপর হামলা, ভাঙচুর তিনটি গাড়ি
  • গ্যাস ট্যাবলেট সেবনে ঝিকরগাছায় যুবকের মৃত্যু
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যশোরে পুলিশের নির্বাচনী ব্রিফিং
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্রাকৃতিক দুর্যোগের ভুক্তভোগী উপকূলীয় জনপদের মানুষ : এমপি রশীদুজ্জামান

banglarbhoreBy banglarbhoreমে ২৫, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

পাইকগাছা সংবাদদাতা

খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান বলেছেন, দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে রয়েছে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ভূমিকা। গণতান্ত্রিক আন্দোলনের ন্যায় দেশের উন্নয়ন ও অগ্রগতির পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ সহ দেশের প্রতিটি দুঃসময়ে আওয়ামী লীগের কর্মীরা সাধারণ মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।

সংসদ সদস্য বলেন, বলেন, প্রাকৃতিক দুর্যোগ একটি বৈশি^ক সমস্যা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে। যার ভুক্তভোগী দেশের উপকূলীয় জনপদের মানুষ। তিনি বলেন, আমরা ইচ্ছে করলেই দুর্যোগ রোধ করতে পারি না। তবে সচেতন ও পূর্ব প্রস্তুতি থাকলে দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। তিনি অতীতের ন্যায় ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় আওয়ামী লীগের প্রতিটি কর্মীকে দুর্যোগ কবলিত মানুষের পাশে সেবকের ভূমিকায় থেকে মানবিক দৃষ্টান্ত স্থাপন করার জন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি শনিবার বিকেলে ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠন আয়োজিত সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম, অধ্যক্ষ শিমুল বিল্লাল বাপ্পি, নূরুল ইসলাম, মৃন্ময় মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম আমিনুর রহমান লিটু, জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড়, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী, সাধারণ সম্পাদক ফাইমিন সরদার, পৌর সভাপতি আবির আক্তার আকাশ, সাধারণ সম্পাদক আরিফ আহম্মেদ জয়, ছাত্রলীগনেতা রিপন রায়, রাকিব ও ইমরান হোসেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নির্বাচনবিধি মানা হচ্ছে না, যশোরের সড়কে অবাধে মোটরসাইকেল, প্রাইভেটকার ও থ্রি হুইলার

ফেব্রুয়ারি ১১, ২০২৬

যশোর ৮২৪ ভোটকেন্দ্রে চলে গেছে নির্বাচনী সরঞ্জাম

ফেব্রুয়ারি ১১, ২০২৬

যশোরে সব ভোটকক্ষে এজেন্ট দিতে পারছে না বিএনপি জামায়াত বাদে কোন প্রার্থী

ফেব্রুয়ারি ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.